১৯/৩৭০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪১/১৮৫৭ - আল্লাহর সাক্ষাৎ পছন্দ করার অর্থ

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

আল্লাহর সাক্ষাৎ: মুমিনের সুসংবাদ ও শেষ সময়ের শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪১/১৮৫৭

وَعَنْها، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ كَرِهَ اللهُ لِقَاءَهُ» فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ، أَكَراهِيَةُ المَوتِ، فَكُلُّنَا نَكْرَهُ المَوتَ؟ قَالَ: «لَيْسَ كَذَلِكَ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ أَحَبَّ لِقَاءَ اللهِ فَأَحَبَّ اللهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذابِ اللهِ وَسَخَطهِ كَرِهَ لِقَاءَ اللهِ وَكَرِهَ اللهُ لِقَاءَهُ». رواه مسلم

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

উক্ত রাবী (আয়েশা) (রাঃ) হতেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন।’’ এ কথা শুনে আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! তার মানে কি মরণকে অপছন্দ করা? আমরা তো সকলেই মরণকে অপছন্দ করি।’তিনি বললেন, ’’ব্যাপারটি এরূপ নয়। প্রকৃত ব্যাপার এই যে, [মৃত্যুর সময়] মুমিনকে যখন আল্লাহর করুণা, তাঁর সন্তুষ্টি তথা জান্নাতের সুসংবাদ শুনানো হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ লাভকেই পছন্দ করে, আর আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর কাফেরের [অন্তিমকালে] যখন তাকে আল্লাহর আযাব ও তাঁর অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ লাভ অপছন্দ করে। আর আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন।’’(মুসলিম)[১]

সহীহুল বুখারী ৭৫০৪, মুসলিম ১৫৭, ২৬৮৪, ২৬৮৫, তিরমিযী ১০৬৭, নাসায়ী ১৮৩৪, ১৮৩৫, ১৮৩৮, ইবনু মাজাহ ৪২৬৪, আহমাদ ৮৩৫১, ৯১৫৭, ২৩৬০৫২, ২৩৭৬৩, ২৫২০০, ২৫৩০৩, ২৫৪৫৮, ২৭২৩০, মুওয়াত্তা মালিক ৫৬৭, ১৫৬৯

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৪১/১৮৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের কোর টপিক হলো আল্লাহর সাক্ষাৎ। নবী صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন; আর যে অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, এর মানে কি মৃত্যুকে অপছন্দ করা? কারণ সবাই মৃত্যু অপছন্দ করে। নবী صلى الله عليه وسلم ব্যাখ্যা করলেন, বিষয়টি তা নয়। মৃত্যুর সময় মুমিনকে যখন আল্লাহর রহমত, সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আর কাফেরকে আযাব ও অসন্তুষ্টির সংবাদ দেওয়া হলে সে সাক্ষাৎ অপছন্দ করে। এই হাদিস শেষ সময়ের অবস্থাকে কেন্দ্র করে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বাভাবিকভাবে মৃত্যু অপছন্দ করা এই হাদিসের মূল বিষয় নয়।
  • মুমিনের জন্য আল্লাহর রহমত ও জান্নাতের সুসংবাদ বড় শান্তির কারণ।
  • শেষ সময়ের অবস্থা মানুষের আল্লাহর সাক্ষাৎ পছন্দ বা অপছন্দের সাথে যুক্ত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন