১৯/৩৭০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪২/১৮৫৮ - সন্দেহ দূর করা ও শয়তানের কুমন্ত্রণা

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

সন্দেহ দূর করার আদব: শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪২/১৮৫৮

وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : كَانَ النَّبِيُّ ﷺ مُعْتَكِفاً، فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً، فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي، فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ رَضِيَ اللهُ عَنْهُمَا، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ ﷺ أَسْرَعَا. فَقَالَ ﷺ : «عَلَى رِسْلِكُمَا، إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ» فَقَالاَ : سُبْحانَ اللهِ يَا رَسُولَ اللهِ، فَقَالَ: «إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خَشِيْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَرّاً - أَوْ قَالَ: شَيْئاً -».متفق عليه

মুমিন জননী সাফিয়্যাহ বিন্তে হুয়াই (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) [মসজিদে] ইতিকাফ থাকা অবস্থায় তাঁর সাথে রাত্রি বেলায় দেখা করতে গেলাম। তাঁর সাথে কথাবার্তার পর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ালাম। সুতরাং তিনিও আমাকে [বাসায়] ফিরিয়ে দেবার জন্য আমার সাথে উঠে দাঁড়ালেন। [অতঃপর যখন আমরা মসজিদের দরজার কাছে এলাম] তখন আনসারদের দু’জন লোক (রাঃ) [সেদিক দিয়ে] চলে যাচ্ছিলেন। যখন তাঁরা উভয়েই নবী (ﷺ)-কে দেখতে পেলেন, তখন দ্রুত বেগে চলতে লাগলেন।তখন আল্লাহর রাসূল (ﷺ) তাঁদেরকে বললেন, ’’ধীরে চল। এ হল সাফিয়্যাহ বিন্তে হুয়াই।’’ তাঁরা বললেন, ’সুবহানাল্লাহ! ইয়া রাসূলুল্লাহ! [আপনার ব্যাপারেও কি আমরা কোন সন্দেহ করতে পারি?]’ তিনি [তাঁদেরকে] বললেন, ’’নিশ্চয়ই শয়তান মানুষের দেহে রক্ত চলাচলের ন্যায় চলাফেরা করে। তাই আমার আশঙ্কা হল যে, সম্ভবত: সে তোমাদের অন্তরে মন্দ---অথবা তিনি বললেন---কোন কিছু [সন্দেহ] প্রক্ষেপ করতে পারে।’’(বুখারী-মুসলিম)[১]

সহীহুল বুখারী ২০৩৫, ২০৩৮, ২০৩৯, ৩১০১, ৩২৮১, ৬২১৯, ৭১৭১, মুসলিম ২১৭৫, আবূ দাউদ ২৪৭০, ৪৯৯৪, ইবনু মাজাহ ১৭৭৯, আহমাদ ২৬৩২২, দারেমী ১৭৮০

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৪২/১৮৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের কোর টপিক হলো সন্দেহ দূর করা। সাফিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা রাতে ইতিকাফে থাকা নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে দেখা করতে যান। কথা শেষে তিনি ফিরতে চাইলে নবী صلى الله عليه وسلم তাকে এগিয়ে দিতে ওঠেন। তখন আনসারদের দুইজন লোক পাশ দিয়ে যাচ্ছিলেন এবং নবী صلى الله عليه وسلم-কে দেখে দ্রুত চলতে লাগলেন। নবী صلى الله عليه وسلم তাদের থামিয়ে বললেন, ধীরে চল, এ সাফিয়্যাহ বিনতে হুয়াই। তারা অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ! তখন নবী صلى الله عليه وسلم বললেন, শয়তান মানুষের দেহে রক্ত চলাচলের মতো চলাফেরা করে; তাই তিনি আশঙ্কা করেছেন, শয়তান তাদের মনে কোনো মন্দ বা সন্দেহ ঢেলে দিতে পারে। এই হাদিস পরিষ্কারতা ও সতর্কতার সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্দেহের সুযোগ থাকলে পরিষ্কার করে বলা ভালো।
  • শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে।
  • ভালো মানুষও নিজের বিষয়ে ভুল ধারণার পথ বন্ধ করতে পারেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন