১৯/৩৭০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৪৩/১৮৫৯ - হুনাইনের ময়দানে নবীর দৃঢ়তা
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে
হুনাইনের যুদ্ধ: কঠিন সময়ে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাহস ও দৃঢ়তা
রিয়াদুস সালেহীন : ৪৩/১৮৫৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪৩/১৮৫৯
وَعَنْ أَبِي الفَضلِ العَبَّاسِ بنِ عَبدِ الْمُطَّلِبِ رضي الله عنه قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللهِ ﷺ يَومَ حُنَيْن، فَلَزِمْتُ أَنَا وَأَبُو سُفْيَانَ بنُ الحَارِثِ بنِ عَبدِ المُطَّلِبِ رَسُولَ اللهِ ﷺ، فَلَمْ نُفَارِقْهُ، وَرَسُول اللهِ ﷺ، عَلَى بَغْلَةٍ لَهُ بَيْضَاءَ، فَلَمَّا التَقَى المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ، وَلَّى المُسْلِمُونَ مُدْبِريِنَ، فَطَفِقَ رَسُول اللهِ ﷺ، يَرْكُضُ بَغْلَتَهُ قِبلَ الكُفَّارِ، وَأَنَا آخِذٌ بِلِجَامِ بَغْلَةِ رَسُولِ اللهِ ﷺ، أَكُفُّهَا إِرَادَةَ أَنْ لاَ تُسْرِعَ، وأبُو سُفْيَانَ آخِذٌ بِرِكَابِ رَسُولِ اللهِ ﷺ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: «أَيْ عَبَّاسُ، نَادِ أَصْحَابَ السَّمُرَةِ». قالَ العَبَّاسُ - وَكَانَ رَجُلاً صَيِّتاً - فَقُلْتُ بِأَعْلَى صَوْتِي : أَيْنَ أَصْحَابُ السَّمُرَةِ، فَوَاللهِ لَكَأنَّ عَطْفَتَهُمْ حِينَ سَمِعُوا صَوْتِي عَطْفَةُ البَقَرِ عَلَى أَوْلاَدِهَا، فَقَالُوا : يَا لَبَّيْكَ يَا لَبَّيْكَ، فَاقْتَتَلُوا هُمْ وَالكُفَّارُ، وَالدَّعْوَةُ فِي الأَنْصَارِ يَقُولُونَ : يَا مَعْشَرَ الأَنْصَارِ، يَا مَعْشَرَ الأَنْصَارِ، ثُمَّ قَصُرَتِ الدَّعْوَةُ عَلَى بَنِي الحَارِثِ بْنِ الخَزْرَجِ، فَنَظَرَ رَسُول اللهِ ﷺ، وَهُوَ عَلَى بَغْلَتِهِ كَالمُتَطَاوِلِ عَلَيْهَا إِلَى قِتَالِهِمْ، فَقَالَ: «هَذَا حِينَ حَمِيَ الوَطِيسُ»، ثُمَّ أَخَذَ رَسُول اللهِ ﷺ، حَصَيَاتٍ فَرَمَى بِهِنَّ وُجُوهَ الكُفَّارِ، ثُمَّ قَالَ: «انْهَزَمُوا وَرَبِّ مُحَمَّدٍ»، فَذَهَبْتُ أَنْظُرُ فَإذَا القِتَالُ عَلَى هَيْئَتِهِ فِيمَا أَرَى، فَواللهِ مَا هُوَ إِلاَّ أَنْ رَمَاهُمْ بِحَصَيَاتِهِ، فَمَا زِلْتُ أَرَى حَدَّهُمْ كَلِيلاً وَأَمْرَهُمْ مُدْبِراً.رواه مسلم
আবূল ফায্ল আব্বাস বিন মুত্তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে হুনাইন যুদ্ধে উপস্থিত ছিলাম। আমি ও আবূ সুফয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাথে থাকতে লাগলাম। আমরা তাঁর নিকট থেকে পৃথক হলাম না। [সে সময়] রাসূলুল্লাহ (ﷺ) একটি সাদা খচ্চরের উপর সওয়ার ছিলেন।তারপর যখন মুসলিম ও মুশরিকদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল এবং [প্রথমত:] মুসলিমরা পৃষ্ঠপ্রদর্শন করে [রণভূমি ছেড়ে] চলে গেল, তখন আল্লাহর রাসূল (ﷺ) স্বীয় খচ্চরকে কাফেরদের দিকে নিয়ে যাবার জন্য পায়ের আঘাত হানলেন। আর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খচ্চরের লাগাম ধরে ছিলাম। তাকে ধরে থামাচ্ছিলাম যাতে দ্রুত বেগে না চলে। অন্য দিকে আবূ সুফিয়ান আল্লাহর রাসূল (ﷺ)-এর [সওয়ারীর] পা-দান ধরে ছিল। সুতরাং রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’হে আব্বাস! বাবলা গাছ তলে ’রিযওয়ান’ বায়আতকারীদেরকে ডাক দাও।’’আব্বাস (রাঃ) উচ্চকণ্ঠের অধিকারী ছিলেন। তিনি বলেন, সুতরাং আমি উচ্চ স্বরে হেঁকে বললাম, ’বাবলা গাছ তলে বায়আতকারীরা কোথায়?’ আল্লাহর কসম! যখন তাঁরা আমার কণ্ঠধ্বনি শুনতে পেল, তখন গাভী যেমন তার বাচ্চার শব্দ শুনে তার দিকে দ্রুত গতিতে ফিরে যায়, ঠিক তেমনি তাঁরা দ্রুত গতিতে ফিরে এলো। তাঁরা বলে উঠল, ’আমরা হাজির আছি, আমরা হাজির আছি।’তারপর আবার তাদের ও কাফেরদের মধ্যে তুমুল সংঘর্ষ চলতে থাকল। সে সময় আনসারদেরকে সাধারণভাবে ডাক দেওয়া হল, ’হে আনসারগণ! হে আনসারগণ!’ তারপর আহ্বান কেবল হারেস ইবনে খাযরাজ গোত্রের লোকদের মাঝে সীমিত হল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) খচ্চরের উপর থেকেই রণক্ষেত্রের দিকে তাকালেন। তিনি যেন সামরিক সংঘর্ষের কলাকৌশল ও বীরত্বের দৃশ্য গর্দান বাড়িয়ে অবলোকন করছিলেন। তিনি বললেন, ’’যুদ্ধ তুঙ্গে উঠার ও সাংঘাতিক রূপ ধারণ করার এটাই সময়।’’অতঃপর তিনি কিছু কাঁকর হাতে নিয়ে কাফেরদের মুখের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, ’’মুহাম্মাদের রবের শপথ! ওরা [কাফেররা] পরাজিত হয়ে গেছে।’’ আমিও দেখলাম যে, যুদ্ধ পূর্ণতা ও উত্তেজনার পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহর কসম! যখনি তিনি ঐ কাঁকরগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, তখনি আমি নিষ্পলক নেত্রে দেখতে থাকলাম যে, তাদের শক্তি ক্রমশ: কমে যাচ্ছে এবং তাদের ব্যাপারটা পৃষ্ঠ প্রদর্শন করার পর্যায়ে পৌঁছে গেছে। (মুসলিম)[১]
মুসলিম ১৭৭৫, আহমাদ ১৭৭৮
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৪৩/১৮৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের কোর টপিক হলো হুনাইনের যুদ্ধ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে হুনাইনে ছিলেন। মুসলিম ও মুশরিকদের যুদ্ধ শুরু হলে প্রথমে মুসলিমরা পিছু হটে। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাদা খচ্চরের উপর থেকে কাফেরদের দিকে এগোচ্ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু খচ্চরের লাগাম ধরে ছিলেন এবং আবূ সুফিয়ান পা-দান ধরে ছিলেন। নবী صلى الله عليه وسلم আব্বাসকে রিযওয়ান বায়আতকারীদের ডাকতে বললেন। তারা ডাক শুনে দ্রুত ফিরে এলেন। এরপর যুদ্ধ তীব্র হলো। নবী صلى الله عليه وسلم কিছু কাঁকর নিক্ষেপ করে বললেন, মুহাম্মাদের রবের শপথ, তারা পরাজিত হয়েছে। বর্ণনাকারী দেখলেন, এরপর শত্রুর শক্তি কমে যেতে লাগল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দৃঢ় ছিলেন।
- সাহাবীরা ডাকে সাড়া দিয়ে আবার ময়দানে ফিরে এসেছিলেন।
- যুদ্ধের কঠিন সময়েও নেতৃত্ব ও সাহস বড় ভূমিকা রাখে।
