৭/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৭৭৫ - সূরা ইখলাস ভালোবাসার মর্যাদা

সূরাহ্‌ ইখলাস পাঠের ফাযীলাত (মর্যাদা)

সূরা ইখলাস ভালোবাসা আল্লাহর ভালোবাসার কারণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৭৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ، حَدَّثَنَا عَمِّي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، أَنَّ أَبَا الرِّجَالِ، مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أُمِّهِ، عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ فِي حَجْرِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعَثَ رَجُلاً عَلَى سَرِيَّةٍ وَكَانَ يَقْرَأُ لأَصْحَابِهِ فِي صَلاَتِهِمْ فَيَخْتِمُ بِـ ﴾ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ﴿ فَلَمَّا رَجَعُوا ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ «سَلُوهُ لأَىِّ شَىْءٍ يَصْنَعُ ذَلِكَ». فَسَأَلُوهُ فَقَالَ لأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ فَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

এক সময় নবী (ﷺ) কোন এক যুদ্ধে জনৈক ব্যক্তিকে সেনাদলের নেতা করে পাঠালেন। সে সালাতে তার অনুসারীদের ইমামাত করতে গিয়ে কোরআন পড়ত এবং প্রত্যেক ক্ষেত্রেই “কুল হুওয়াল্ল-হু আহাদ” (সূরা ইখলাস) পড়ে শেষ করত। সেনাদল ফিরে আসলে তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে বিষয়টি বললেন। তিনি বললেনঃ জিজ্ঞেস কর যে, সে কেন এরূপ করে থাকে। তারা তাকে জিজ্ঞেস করলে সে বলল, যেহেতু এ সূরাতে মহান দয়ালু আল্লাহর গুণাবলী উল্লেখ আছে, তাই ঐ সূরাটি পাঠ করতে ভালবাসি। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাকে জানিয়ে দাও যে, আল্লাহ তাকে ভালবাসেন।

ই.ফা. ১৭৬০, ই.সে. ১৭৬৭

সহীহ মুসলিম হাদিস ১৭৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) এক ব্যক্তিকে সেনাদলের নেতা করে পাঠান। তিনি সালাতে ইমামতি করতেন এবং কিরাআত শেষে প্রত্যেকবার “কুল হুওয়াল্লাহু আহাদ” পড়তেন। ফিরে এসে সাহাবিরা বিষয়টি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানালে তিনি জানতে বলেন, সে কেন এমন করে। লোকটি বলে, এই সূরায় মহান দয়ালু আল্লাহর গুণাবলী আছে, তাই সে সূরাটি পড়তে ভালোবাসে। তখন নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তাকে জানিয়ে দাও, আল্লাহ তাকে ভালোবাসেন। এই হাদিসে সূরা ইখলাসের ফজিলত, আল্লাহর গুণাবলী ভালোবাসা এবং কুরআনের প্রতি হৃদয়ের টান—সব একসঙ্গে এসেছে। তবে শিক্ষা হলো ভালোবাসা যেন কুরআনের অর্থ ও আল্লাহর পরিচয়ের সঙ্গে যুক্ত হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী উল্লেখ আছে।
  • আল্লাহর পরিচয়বাহী সূরা ভালোবাসা প্রশংসনীয়।
  • নবীজি (صلى الله عليه وسلم) কারণ জেনে তারপর উত্তর দিয়েছেন।
  • কুরআনের প্রতি ভালোবাসা আমলের মাধ্যমে প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন