৭/১৪. অধ্যায়ঃ
মু’আব্বিযাতায়ন (সূরা আল ফালাক্ব ও সূরাহ্ আন্ নাস) পাঠের ফাযীলাত
সহিহ মুসলিম : ১৭৭৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭৭৬
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلَمْ تَرَ آيَاتٍ أُنْزِلَتِ اللَّيْلَةَ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ { قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} وَ { قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} " .
উক্ববাহ্ ইবনু 'আমির (রাযিঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ আজ রাতে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোর মতো আর কখনো দেখা যায়নি। সেগুলো হল- “কুল আউযু বিরব্বিল ফালাক” (সূরা আল ফালাক) এবং “কুল আউযু বিরব্বিন নাস” (সূরা আন নাস)-এর আয়াত।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৬১, ইসলামীক সেন্টারঃ ১৭৬৮
