২০/৩৭১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৮৮০ - গুনাহের পর ইস্তিগফার ও আল্লাহর ক্ষমা
ক্ষমা প্রার্থনা করার আদেশ ও তার মাহাত্ম্য
আল্লাহ তা‘আলা বলেন,﴾وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ﴿[محمد : ١٩]অর্থাৎ তুমি ক্ষমা-প্রার্থনা কর তোমার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য।(সূরা মুহাম্মাদ ১৯ আয়াত)তিনি আরও বলেছেন,﴾وَاسْتَغْفِرِ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا﴿[النساء : ١٠٦]অর্থাৎ আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা নিসা ১০৬ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا﴿ [النصر: ٣]অর্থাৎ সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর সমীপে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তিনি অধিক তাওবা গ্রহণকারী।(সূরা নাসর ৩ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴾لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ ١٥ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ١٦ الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ ١٧ ﴿ [ال عمران: ١٥، ١٧]অর্থাৎ যারা সাবধান [পরহেজগার] হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে, তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুতঃ আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আমরা বিশ্বাস করেছি; অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা কর এবং দোযখের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা কর।’ যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং রাত্রির শেষাংশে ক্ষমা-প্রার্থী।(সূরা আলে ইমরান ১৫-১৭ আয়াত)তিনি আরও বলেছেন,﴾وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا﴿ [النساء : ١١٠]অর্থাৎ আর যে কেউ মন্দ কার্য করে অথবা নিজের প্রতি জুলুম করে, কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে অতীব ক্ষমাশীল, পরম দয়ালু-রূপে পাবে।(সূরা নিসা ১১০ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ﴿ [الانفال: ٣٣]অর্থাৎ আল্লাহ এরূপ নন যে, তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদেরকে শাস্তি দেবেন এবং তিনি এরূপ নন যে, তাদের ক্ষমা প্রার্থনা করা অবস্থায় তিনি তাদেরকে শাস্তি দেবেন।(সূরা আনফাল ৩৩ আয়াত)তিনি আরও বলেছেন,﴾وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ﴿ [ال عمران: ١٣٥]অর্থাৎ যারা কোন অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? এবং তারা যা [অপরাধ] করে ফেলে তাতে জেনে-শুনে অটল থাকে না।(সূরা আলে ইমরান ১৩৫ আয়াত)এ প্রসঙ্গে আরও বিদিত বহু আয়াতসমূহ রয়েছে।
গুনাহ ও ইস্তিগফার: আল্লাহর কাছে ফিরে আসার আশা
রিয়াদুস সালেহীন : ৩/১৮৮০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৮৮০
وَعَنْه رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا، لَذَهَبَ اللهُ تَعَالَى بِكُمْ، وَلَجَاءَ بِقَومٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ تَعَالَى، فَيَغْفِرُ لَهُمْ». رواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’সেই মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন আছে! যদি তোমরা পাপ না কর, তাহলে আল্লাহ তা’আলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে [তোমাদের পরিবর্তে] এমন এক জাতি আনয়ন করবেন, যারা পাপ করবে এবং আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনাও করবে। আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন।’’(মুসলিম)
মুসলিম ২৭৪৯, তিরমিযী ২৫২৬, আহমাদ ৭৯৮৩, ৮০২১
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৮৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শপথ করে বলেছেন, যদি তোমরা পাপ না করতে, আল্লাহ তোমাদের সরিয়ে এমন এক জাতি আনতেন যারা পাপ করত, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। এই হাদিস পাপকে হালকা করে না এবং পাপ করার উৎসাহও দেয় না। বরং মানুষের দুর্বলতা এবং আল্লাহর ক্ষমার দরজা বোঝায়। বান্দা ভুল করবে, কিন্তু ভুলে পড়ে থাকবে না; সে আল্লাহর দিকে ফিরবে, ক্ষমা চাইবে এবং নিজেকে ঠিক করার চেষ্টা করবে। তাই গুনাহের পর হতাশা নয়, আবার গুনাহে নিশ্চিন্ত থাকাও নয়। মুমিনের পথ হলো তওবা, ইস্তিগফার ও আল্লাহর রহমতের আশা। এ জন্য ইস্তিগফারকে শুধু মুখের শব্দ না বানিয়ে, ফিরে আসার সত্য ইচ্ছা রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাপ করলে হতাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়।
- হাদিস পাপের অনুমতি নয়; তওবার পথ দেখায়।
- আল্লাহ ক্ষমাপ্রার্থনাকারী বান্দাকে ক্ষমা করেন—এ কথা হাদিসে এসেছে।
- গুনাহের পর ফিরে আসা মুমিনের বড় শিক্ষা।
