১/২৭. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১৩/২৩৯ - মুসলিমের মর্যাদা, মাল ও রক্ত
মুসলিমদের মান-মর্যাদার প্রতি শ্রদ্ধা-প্রদর্শন ও তাদের অধিকার-রক্ষা এবং তাদের প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ ﴿ [الحج: ٣٠]অর্থাৎ “কেউ আল্লাহর (দ্বীনের) প্রতীকসমূহের সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য এটাই উত্তম।” (সূরা হাজ্জ্ব ৩০ আয়াত)আরো বলেন,﴾وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ﴿ [الحج: ٣٢]অর্থাৎ “কেউ আল্লাহর (দ্বীনের) প্রতীকসমূহের সম্মান করলে এটা তো তার হৃদয়ের সংযমশীলতারই বহিঃপ্রকাশ।” (সূরা হাজ্জ্ব ৩২ আয়াত)তিনি বলেন,﴾ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢١٥ ﴿ [الشعراء: ٢١٥]অর্থাৎ “বিশ্বাসীদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখ।” (হিজ্র ৮৮আয়াত)তিনি আরো বলেন,﴾مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ ﴿ [المائدة: ٣٢]অর্থাৎ “যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করল, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল। আর কেউ কারো প্রাণরক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করল।” (সূরা মায়েদাহ ৩২ আয়াত)
মুসলিমের মর্যাদা রক্ষা: বিশ্বাসঘাতকতা ও তুচ্ছ ভাবা থেকে সতর্কতা
রিয়াদুস সালেহীন : ১৩/২৩৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৩/২৩৯
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ الله ﷺ: «المُسْلِمُ أخُو المُسْلِمُ، لاَ يَخُونُهُ، وَلاَ يَكْذِبُهُ، وَلاَ يَخْذُلُهُ، كُلُّ المُسْلِمِ عَلَى المُسْلِم حَرَامٌ عِرْضُهُ وَمَالهُ وَدَمُهُ، التَّقْوى هاهُنَا، بحَسْب امْرىءٍ مِنَ الشَّرِّ أنْ يَحْقِرَ أخَاهُ المُسْلِم». رواه الترمذي، وَقالَ: حديث حسن
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’মুসলিম মুসলিমের ভাই। সে তার বিশ্বাসঘাতকতা করবে না, তাকে মিথ্যা বলবে না (বা মিথ্যাবাদী ভাববে না), তার সাহায্য না করে তাকে অসহায় ছেড়ে দেবে না। এক মুসলিমের মর্যাদা, মাল ও খুন অপর মুসলিমের জন্য হারাম। তাকওয়া তথা আল্লাহ-সচেতনতা এখানে (অন্তরে) রয়েছে। কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করাটাই একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট।’’
মুসলিম ২৫৬৪, তিরমিযী ১৯২৭ তিরমিযী, হাসান সূত্রে) [১]
রিয়াদুস সালেহীন হাদিস ১৩/২৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিম ভাইয়ের হক ও সম্মানের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মুসলিম মুসলিমের ভাই। সে তার বিশ্বাসঘাতকতা করবে না, তাকে মিথ্যা বলবে না বা মিথ্যাবাদী ভাববে না, এবং সাহায্য না করে তাকে অসহায় ছেড়ে দেবে না। এরপর বলা হয়েছে, এক মুসলিমের মর্যাদা, মাল ও খুন অপর মুসলিমের জন্য হারাম। তাকওয়া অন্তরে থাকে। কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করাই একজন মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিস আমাদের শেখায়, মুসলিম ভ্রাতৃত্ব মানে নিরাপত্তা, সত্যবাদিতা, সম্মান ও সাহায্যের সম্পর্ক। কারও বাহ্যিক অবস্থা দেখে তাকে ছোট করা ইসলামী চরিত্রের সঙ্গে যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিম ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না।
- মিথ্যা বলা বা অন্যকে অসহায় ছেড়ে দেওয়া নিষেধ।
- মুসলিমের মর্যাদা, মাল ও রক্ত সম্মানিত।
- কোনো মুসলিমকে তুচ্ছ ভাবা বড় মন্দ আচরণ।
