১/৩৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৪/২৮৯ - প্রত্যেকেই দায়িত্বশীল
স্ত্রীর উপর স্বামীর অধিকার
আল্লাহ তা‘আলা বলেন,﴾ ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ ﴿ [النساء: ٣٤]অর্থাৎ “পুরুষ নারীর কর্তা। কারণ, আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এ জন্য যে পুরুষ (তাদের জন্য) ধন ব্যয় করে। সুতরাং পুণ্যময়ী নারীরা অনুগতা এবং পুরুষের অনুপস্থিতিতে লোক-চক্ষুর অন্তরালে (স্বামীর ধন ও নিজেদের ইজ্জত) রক্ষাকারিণী; আল্লার হিফাযতে (আদেশ ও তওফীকে) তারা তা হিফাযত করে।” (সূরা নিসা ৩৪ আয়াত)
প্রত্যেকেই দায়িত্বশীল: পরিবার ও সমাজে জবাবদিহির শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৪/২৮৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/২৮৯
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ الله عنهما، عَن النَّبيّ ﷺ، قَالَ: «كُلُّكُم رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ: وَالأمِيرُ رَاعٍ، والرَّجُلُ رَاعٍ عَلَى أهْلِ بَيتِهِ، وَالمَرْأةُ رَاعِيةٌ عَلَى بَيْتِ زَوْجها وَوَلَدهِ، فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ». مُتَّفَقٌ عَلَيهِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’প্রতিটি মানুষই দায়িত্বশীল, সুতরাং প্রত্যেকেই অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল, সে তার দায়িত্বশীলতা ব্যাপারে জবাবদিহি করবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, অতএব সে তার দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তার দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিতা হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থের দায়িত্বশীলতা ব্যাপারে জিজ্ঞাসিত হবে।’’ (বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৮৯৩, ২৪০৯, ২৫৫৪, ২৫৫৮, ২৭৫১, ৫১৮৮, ৫২০০, ৭১৩৮, মুসলিম ১৮২৯, তিরমিযী ১৭০৫, আবূ দাউদ ২৯২৮, আহমাদ ৪৪৮১, ৫১৪৫, ৫৮৩৫, ৫৮৬৭, ৫৯৯০
রিয়াদুস সালেহীন হাদিস ৪/২৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, প্রত্যেক মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, আর স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল। শেষে আবার বলা হয়েছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই পুনরাবৃত্তি দায়িত্বের গুরুত্বকে স্পষ্ট করে। হাদিসটি পরিবার ও সমাজ—দুই জায়গাতেই দায়িত্বশীলতার শিক্ষা দেয়। কেউ নিজের অবস্থানকে ছোট ভেবে দায়িত্ব এড়াতে পারে না। পরিবারে পুরুষের দায়িত্ব যেমন আছে, স্ত্রীও ঘর ও সন্তানের বিষয়ে দায়িত্বশীল। তাই এই হাদিসের মূল কীওয়ার্ড হলো দায়িত্বশীলতা, জবাবদিহি এবং পরিবার পরিচালনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রত্যেক মানুষ তার দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসিত হবে।
- শাসক জনগণের দায়িত্বশীল, পরিবারপ্রধান পরিবারের দায়িত্বশীল।
- স্ত্রীও ঘর ও সন্তানের ব্যাপারে দায়িত্বশীল।
- দায়িত্ব ছোট বা বড় যাই হোক, তা অবহেলা করা উচিত নয়।
