১/৩৬. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/২৯৭ - সন্তানদের জন্য ব্যয়ের নেকী
পরিবার-পরিজনের ভরণ-পোষণ
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ ﴿ [البقرة: ٢٣٣]অর্থাৎ “জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা।” (সূরা বাক্বারাহ ২৩৩ আয়াত)তিনি আরো বলেন,﴾ لِيُنفِقۡ ذُو سَعَةٖ مِّن سَعَتِهِۦۖ وَمَن قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهُۥ فَلۡيُنفِقۡ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُۚ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا مَآ ءَاتَىٰهَاۚ ﴿ [الطلاق: ٧]অর্থাৎ “সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন, তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন, তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না।” (সূরা ত্বালাক্ব ৭ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ ﴿ [سبا: ٣٩]অর্থাৎ “তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি তার বিনিময় দেবেন।” (সূরা সাবা ৩৯ আয়াত)
সন্তানদের জন্য ব্যয়: মায়ের দায়িত্ব ও নেকীর শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৩/২৯৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/২৯৭
وَعَن أمِّ سَلمَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ﷺ، هَلْ لِي أَجرٌ فِي بَنِي أَبي سَلَمَة أنْ أُنْفِقَ عَلَيْهِمْ، وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هكَذَا وَهكَذَا إنَّمَا هُمْ بَنِيّ؟ فَقَالَ: «نَعَمْ، لَكِ أجْرُ مَا أنْفَقْتِ عَلَيْهِمْ». مُتَّفَقٌ عَلَيهِ
উম্মে সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির উপর ব্যয় করি, তাতে কি আমি নেকী পাব? আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না, তারা তো আমারই সন্তান।’ তিনি বললেন, ’’হ্যাঁ, তুমি তাদের উপর ব্যয় করার দরুন নেকী পাবে।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ১৪৬৭, ৫৩৬৯, মুসলিম ১০০১, আহমাদ ২৫৯৭০, ২৬১০২, ২৬১৩১
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/২৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মে সালামাহ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, তিনি যদি আবূ সালামাহর সন্তানদের উপর ব্যয় করেন, তাহলে কি নেকী পাবেন? তিনি বলেন, সন্তানদের এভাবে ছেড়ে দিতে পারছেন না, তারা তো তাঁরই সন্তান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উত্তরে বলেন, হ্যাঁ, তুমি তাদের উপর যা ব্যয় করবে তার নেকী পাবে। এখানে সন্তানদের ভরণপোষণ, মায়ের মমতা এবং ব্যয়ের সওয়াব একসাথে এসেছে। পরিবারের মানুষদের প্রয়োজন মেটানো অনেক সময় স্বাভাবিক দায়িত্ব মনে হয়, কিন্তু সওয়াবের আশা থাকলে তা নেকীর কাজ হতে পারে। এই হাদিস পরিবারে খরচ করার মূল্য শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানদের উপর ব্যয় করলে নেকী পাওয়া যায় বলে বলা হয়েছে।
- মায়ের দায়িত্ব ও মমতার জায়গা হাদিসে স্পষ্ট।
- পরিবারের প্রয়োজন মেটানো সওয়াবের কাজ হতে পারে।
- নিজ সন্তানদের ছেড়ে না দেওয়ার দায়িত্ববোধ প্রশংসনীয়।
