১/৩৭. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৩০২ - প্রিয় সম্পদ দান ও আবূ তালহার শিক্ষা
নিজের পছন্দনীয় ও প্রিয় জিনিস খরচ করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ ﴿ [ال عمران: ٩٢]অর্থাৎ “তোমরা কখনও পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করেছ।” (সূরা আলে ইমরান ৯২ আয়াত)তিনি আরো বলেন,﴾ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بَِٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ ﴿ [البقرة: ٢٦٧]অর্থাৎ “হে বিশ্বাসীগণ! তোমরা যা উপার্জন কর এবং আমি জমি হতে তোমাদের জন্য যা উৎপাদন করে থাকি, তা থেকে যা উৎকৃষ্ট তা দান কর। এমন মন্দ জিনিস দান করার সংকল্প করো না, যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ কর না।” (সূরা বাক্বারাহ ২৬৭ আয়াত)
প্রিয় সম্পদ দান: আবূ তালহা রাঃ-এর বায়রুহা বাগানের ঘটনা
রিয়াদুস সালেহীন : ১/৩০২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৩০২
عَن أَنَسٍ رضي الله عنه، قَالَ : كَانَ أَبُو طَلْحَةَ رضي الله عنه أكْثَرَ الأنْصَار بالمَدِينَةِ مَالاً مِنْ نَخْل، وَكَانَ أَحَبُّ أمْوالِهِ إِلَيْه بَيْرُحَاء، وَكَانتْ مُسْتَقْبلَةَ المَسْجِدِ وَكَانَ رَسُول الله ﷺ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّب.قَالَ أنَسٌ : فَلَمَّا نَزَلَتْ هذِهِ الآيةُ: ﴿ لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ ﴾ قام أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ الله ﷺ، فَقَالَ : يَا رَسُولَ الله، إنَّ الله تَعَالَى أنْزَلَ عَلَيْكَ : ﴿ لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ ﴾ وَإنَّ أَحَبَّ مَالِي إِلَيَّ بَيْرُحَاءُ، وَإنَّهَا صَدَقَةٌ للهِ تَعَالَى، أرْجُو بِرَّهَا، وَذُخْرَهَا عِنْدَ الله تَعَالَى، فَضَعْهَا يَا رَسُول الله حَيْثُ أرَاكَ الله، فَقَالَ رَسُولُ الله ﷺ: «بَخ ! ذلِكَ مَالٌ رَابحٌ، ذلِكَ مَالٌ رَابحٌ، وقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإنِّي أرَى أنْ تَجْعَلَهَا في الأقْرَبينَ»، فَقَالَ أَبُو طَلْحَةَ : أفْعَلُ يَا رَسُولَ الله، فَقَسَّمَهَا أَبُو طَلْحَةَ في أقَارِبِهِ، وبَنِي عَمِّهِ. مُتَّفَقٌ عَلَيهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
মদীনার আনসারীগণের মধ্যে আবূ তালহা (রাঃ) সবচেয়ে অধিক খেজুর-বাগানের মালিক ছিলেন। মসজিদে নববীর নিকটবর্তী বায়রুহা নামক বাগানটি তাঁর কাছে অধিক প্রিয় ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বাগানে প্রবেশ করে সুপেয় পানি পান করতেন।যখন এ আয়াত অবতীর্ণ হল; যার অর্থ, ’’তোমরা কখনও পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করেছ।’’ (আলে ইমরান ৯২ আয়াত)তখন আবূ তালহা (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট গিয়ে বললেন, ’ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ আপনার উপর (আয়াত) অবতীর্ণ করে বলেছেন, ’’তোমরা কখনও পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করেছ।’’ আর বায়রুহা বাগানটি আমার নিকট সবচেয়ে প্রিয়। এটি আল্লাহর নামে সদকাহ করা হল। আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর নিকট আমার জন্য জমা হয়ে থাকবে। কাজেই আপনি যাকে দান করা ভাল মনে করেন, তাকে দান করে দিন।’তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’আরে! এ হচ্ছে লাভজনক সম্পদ। এ হচ্ছে লাভজনক সম্পদ। তুমি যা বলেছ, তা শুনেছি। আমি মনে করি, তুমি তোমার আপন-জনদের মধ্যে তা বণ্টন করে দাও।’’ আবূ তালহা (রাঃ) বললেন, ’ইয়া রাসূলাল্লাহ! আমি তাই করব।’ তারপর তিনি তাঁর আত্মীয়-স্বজন, আপন চাচার বংশধরদের মধ্যে তা বণ্টন করে দিলেন। (বুখারী-মুসলিম) [১]
সহীহুল বুখারী ১৪৬১, ২৩১৮, ২৭৫২, ২৭৬৯, ৪৫৫৫, ৪৬১১, মুসলিম ৯৯৮, তিরমিযী ২৯৯৭, নাসায়ী ৩৬০২, আবূ দাউদ ১৬৮৯, আহমাদ ১১৭৩৪, ১২০৩০, ১৩২৭৬, ১৩৩৫৬, ১৩৬২২
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/৩০২-এর সারসংক্ষেপ
মূল বিষয়: প্রিয় সম্পদ দান। এই হাদিসে আবূ তালহা রাঃ-এর একটি হৃদয় ছোঁয়া আমল এসেছে। তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ ছিল বায়রুহা নামের খেজুর-বাগান। যখন আয়াত নাযিল হলো যে, প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করলে পুণ্য লাভ করা যায় না, তখন তিনি দেরি করেননি। তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে তাঁর প্রিয় বাগানটি আল্লাহর নামে সদকা করার কথা জানালেন। রাসূল صلى الله عليه وسلم তাঁর দানকে লাভজনক সম্পদ বলেছেন। এরপর তিনি পরামর্শ দিলেন, বাগানটি আত্মীয়-স্বজনের মধ্যে বণ্টন করতে। এতে বোঝা যায়, সদকা শুধু দূরের মানুষের জন্য নয়; আত্মীয়দের উপকার করাও দানের সুন্দর পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রিয় সম্পদ থেকে দান করা বড় মনের পরিচয়।
- দান করার সময় আল্লাহর সন্তুষ্টি আশা করা উচিত।
- আত্মীয়দের মধ্যে দান করাও গুরুত্বপূর্ণ সদকা।
- সৎ কাজে নবী صلى الله عليه وسلم-এর পরামর্শ গ্রহণ করা সাহাবীদের অভ্যাস ছিল।
