১/৩৮. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/৩০৪ - খাবারের আদব ও বিসমিল্লাহর শিক্ষা
পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শর‘য়ী নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ ﴿ [طه: ١٣٢]অর্থাৎ “তুমি তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং ওতে অবিচলিত থাক।” (সূরা ত্বাহা ১৩২আয়াত)তিনি আরো বলেন,﴾ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ ٦ ﴿ [التحريم: ٦]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-সবভাব ফিশিতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে।” (সূরা তাহরীম ৬ আয়াত)
খাবারের আদব: বিসমিল্লাহ বলে ডান হাতে খাওয়ার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ২/৩০৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৩০৪
وَعَن أَبي حَفصٍ عُمَرَ بنِ أَبي سَلَمَةَ عَبدِ اللهِ بنِ عَبدِ الأسَدِ رَبِيبِ رَسُولِ اللهِ ﷺ، قَالَ : كُنْتُ غُلاَماً فِي حِجرِ رَسُولِ اللهِ ﷺ وَكَانَتْ يَدي تَطِيشُ في الصَّحْفَةِ، فَقَالَ لي رَسُولُ اللهِ ﷺ ﷺ: «يَا غُلامُ، سَمِّ الله تَعَالَى، وَكُلْ بيَمِينكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ». فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتي بَعْدُ. مُتَّفَقٌ عَلَيهِ «وتَطِيش» : تَدُورُ في نَواحِي الصَّفحَةِ.
আবূ হাফ্স উমার ইবনু আবী সালামা আব্দুল্লাহ ইবনু আব্দুল আসাদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সৎ ছেলে আবূ হাফ্স উমর ইবনু আবী সালামা আব্দুল্লাহ ইবনু আব্দুল আসাদ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ’একদা আমি ছোট হিসাবে নবী (ﷺ)-এর কোলে ছিলাম। খাবার (সময়) বাসনে আমার হাত ঘুরছিল। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, ’’ওহে কিশোর! ’বিসমিল্লাহ’ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছ থেকে খাও।’’ তারপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করে আসছি।’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ৫৩৭৬, ৫৩৭৭, ৫৩৭৮, মুসলিম ২০২২, আবূ দাউদ ৩৭৭৭, ইবনু মাজাহ ৩২৬৭, আহমাদ ১৫৮৯৫, ১৫৯০২, মুওয়াত্তা মালিক ১৭৩৮, দারেমী ২০১৯, ২০৪৫
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ২/৩০৪-এর সারসংক্ষেপ
মূল বিষয়: খাবারের আদব। এই হাদিসে উমার ইবনু আবী সালামা রাঃ-এর শৈশবের একটি ঘটনা এসেছে। তিনি নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে খাবার খাচ্ছিলেন, আর তাঁর হাত থালার বিভিন্ন দিকে ঘুরছিল। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে খুব সহজ ভাষায় তিনটি আদব শিখিয়ে দেন—বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও। এই ছোট বাক্যের মধ্যে খাবারের বড় শিষ্টাচার আছে। এখানে শিশুকে বকাঝকা নয়, বরং শেখানোর সুন্দর পদ্ধতি দেখা যায়। হাদিসটি আমাদের ঘরোয়া জীবনের জন্য খুব দরকারি। সন্তান, পরিবার ও নিজের জীবন—সব জায়গায় খাবারের আগে আল্লাহর নাম নেওয়া এবং ভদ্রভাবে খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের আগে বিসমিল্লাহ বলা উচিত।
- ডান হাতে খাবার খাওয়া ইসলামী আদব।
- একসঙ্গে খেলে নিজের সামনে থেকে খাওয়া ভদ্রতা।
- শিশুকে সহজ ভাষায় ভালো অভ্যাস শেখানো দরকার।
