১/৩৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৩১২ - প্রতিবেশীর সুবিধা ও দেওয়ালে কাঠ গাঁথার শিক্ষা
প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ﴿ [النساء: ٣٦]অর্থাৎ তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। (সূরা নিসা ৩৬ আয়াত)
প্রতিবেশীর সুবিধা: প্রয়োজনীয় কাজে অযথা বাধা না দেওয়া
রিয়াদুস সালেহীন : ৫/৩১২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৩১২
وَعَنهُ : أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ: «لاَ يَمْنَعْ جَارٌ جَارَهُ أنْ يَغْرِزَ خَشَبَةً في جِدَارِهِ»، ثُمَّ يقُولُ أَبُو هُرَيرَةَ : مَا لِي أرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ ! وَاللهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أكْتَافِكُمْ. مُتَّفَقٌ عَلَيهِرُوى «خَشَبهُ» بالإِضَافَةِ والجمْعِ، ورُوِي «خَشبَةً» بالتَّنْوِينَ عَلَى الإِفْرَادِ. وقوله: مالي أَرَاآُمْ عنْهَا مُعْرِضِينَ : يعني عنْ هذِهِ السُّنَّةِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে কাঠ (বাঁশ ইত্যাদি) গাড়তে নিষেধ না করে। অতঃপর আবূ হুরাইরাহ (রাঃ) বললেন, কী ব্যাপার আমি তোমাদেরকে রাসূল (ﷺ)-এর সুন্নাহ থেকে মুখ ফিরাতে দেখছি! আল্লাহর কসম! নিশ্চয় আমি এ (সুন্নাহ)কে তোমাদের ঘাড়ে নিক্ষেপ করব (অর্থাৎ এ কথা বলতে থাকব)। (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ২৪৬৩, ৫৬২৭, ৫৬২৮, মুসলিম ১৬০৯, তিরমিযী ১৩৫৩, আবূ দাউদ ৩৬৩৪, ইবনু মাজাহ ২৩৩৫, আহমাদ ৭১১৩, ৭১১৪, ৭২৩৬, ৭৬৪৫, ৮১৩৫, ৮৯০০, মুওয়াত্তা মালিক ১৪৬২
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৩১২-এর সারসংক্ষেপ
মূল বিষয়: প্রতিবেশীর হক। এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে কাঠ বা বাঁশ গাঁথতে নিষেধ না করে। এখানে মূল শিক্ষা হলো, প্রতিবেশীর প্রয়োজনীয় কাজে অযথা বাধা দেওয়া ঠিক নয়, যদি বিষয়টি সহনীয় ও উপকারী হয়। আবূ হুরাইরা রাঃ পরে মানুষকে এই সুন্নাহ থেকে মুখ ফিরাতে দেখে কঠোরভাবে স্মরণ করিয়েছেন। এতে বোঝা যায়, প্রতিবেশীর সঙ্গে সহায়তামূলক সম্পর্ক ইসলামে গুরুত্বপূর্ণ। ঘর-বাড়ি, জমি বা দৈনন্দিন কাজে অনেক সময় প্রতিবেশীর সহযোগিতা লাগে। হাদিসটি আমাদের শেখায়, শুধু নিজের সুবিধা দেখা নয়; পাশের মানুষের প্রয়োজনকেও সম্মান করতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতিবেশীর প্রয়োজনীয় কাজে অযথা বাধা দেওয়া ঠিক নয়।
- সহযোগিতা প্রতিবেশী সম্পর্ককে সুন্দর করে।
- সুন্নাহ শোনার পর তা অবহেলা করা উচিত নয়।
- নিজের অধিকার দেখার সঙ্গে অন্যের প্রয়োজনও বুঝতে হবে।
