১/৪২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৩৪৬ - পিতার বন্ধুর সাথে সম্পর্ক রাখার বড় নেকী
পিতা-মাতার ও নিকটাত্মীয়ের বন্ধু, স্ত্রীর সখী এবং যাদের সম্মান করা কর্তব্য তাদের সঙ্গে সদ্ব্যবহার করার মাহাত্ন্য
পিতার বন্ধুর সাথে সম্পর্ক: সদাচরণের এক সুন্দর শিক্ষা
রিয়াদুস সালেহীন : ১/৩৪৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৩৪৬
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ النَّبيَّ ﷺ، قَالَ: إنّ أبَرَّ البرِّ أنْ يَصِلَ الرَّجُلُ وُدَّ أبيهِوَعَن عَبدِ اللهِ بنِ دِينَارٍ، عَن عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أنَّ رَجُلاً مِنَ الأعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ، فَسَلَّمَ عَلَيهِ عَبدُ الله بْنُ عُمَرَ، وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ، وَأعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأسِهِ، قَالَ ابنُ دِينَار : فَقُلْنَا لَهُ : أصْلَحَكَ الله، إنَّهُمُ الأعرَابُ وَهُمْ يَرْضَوْنَ باليَسير، فَقَالَ عبد الله بن عمر : إن أَبَا هَذَا كَانَ وُدّاً لِعُمَرَ بنِ الخطاب رضي الله عنه، وإنِّي سَمِعتُ رَسُولَ الله ﷺ، يَقُولُ: «إنَّ أبرَّ البِرِّ صِلَةُ الرَّجُلِ أهْلَ وُدِّ أبِيهِوفي رِوِايَةٍ عَنِ ابنِ دِينَارٍ، عَنِ ابنِ عُمَرَ : أنَّهُ كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكّةَ كَانَ لَهُ حِمَارٌ يَتَرَوَّحُ عَلَيهِ إِذَا مَلَّ رُكُوبَ الرَّاحِلةِ، وَعِمَامَةٌ يَشُدُّ بِهَا رَأسَهُ، فَبيْنَا هُوَ يَوماً عَلَى ذلِكَ الحِمَارِ إِذْ مَرَّ بِهِ أعْرابيٌّ، فَقَالَ : ألَسْتَ فُلاَنَ بْنَ فُلاَنٍ؟ قَالَ : بَلَى. فَأعْطَاهُ الحِمَارَ، فَقَالَ : ارْكَبْ هَذَا، وَأعْطَاهُ العِمَامَةَ وَقالَ : اشْدُدْ بِهَا رَأسَكَ، فَقَالَ لَهُ بَعضُ أصْحَابِهِ : غَفَرَ الله لَكَ أعْطَيْتَ هَذَا الأعْرَابيَّ حِمَاراً كُنْتَ تَرَوَّحُ عَلَيهِ، وعِمَامةً كُنْتَ تَشُدُّ بِهَا رَأسَكَ؟ فَقَالَ : إنِّي سَمِعتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: إنَّ مِنْ أبَرِّ البِرِّ أنْ يَصِلَ الرَّجُلُ أهْلَ وُدِّ أبيهِ بَعْدَ أنْ يُولِّيَ وَإنَّ أبَاهُ كَانَ صَديقاً لعُمَرَ رضي الله عنه.رَوَى هذِهِ الرواياتِ كُلَّهَا مسلم
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’যার সাথে পিতার মৈত্রী সম্পর্ক ছিল, তা অক্ষুণ্ণ রাখা সবচেয়ে বড় পুণ্যের কাজ।’’ আব্দুল্লাহ ইবনু দ্বীনার আব্দুল্লাহ (রাঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন, এক বেদুঈন মক্কার পথে তাঁর সাথে মিলিত হল। অতঃপর আব্দুল্লাহ ইবনু উমর তাকে সালাম দিলেন এবং তিনি যে গাধার উপর সওয়ার ছিলেন তার উপর চাপিয়ে নিলেন। আর যে পাগড়ী তাঁর মাথায় ছিল, তিনি তা তাকে দিয়ে দিলেন।ইবনু দ্বীনার বলেন, আমরা বললাম, ’আল্লাহ আপনার মঙ্গল করুন, এরা তো বেদুঈন, এরা তো অল্পেই তুষ্ট হয় (ফলে এর সাথে এত কিছু করার কী প্রয়োজন)?’ আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, ’এর পিতা উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর বন্ধু ছিলেন। আর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’পিতার বন্ধুর সাথে সম্পর্ক বজায় রাখা সবচেয়ে বড় নেকী।’’অন্য এক বর্ণনায় ইবনু দ্বীনারের সূত্রে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, ইবনু উমরের মক্কা যাওয়ার সময় তার সাথে একটি গাধা থাকত। তিনি যখন উটের উপরে চেপে বিরক্ত হয়ে পড়তেন, তখন (এক ঘেঁয়েমি কাটানোর জন্য) ঐ গাধার উপর চেপে বিশ্রাম নিতেন। তাঁর একটি পাগড়ী ছিল, তিনি তা মাথায় বাঁধতেন। একদিন তিনি গাধার উপর সওয়ার ছিলেন, এমতাবস্থায় এক বেদুঈন তাঁর পাশ দিয়ে অতিক্রম করল। তিনি বললেন, ’তুমি কি অমুকের পুত্র অমুক নও?’ সে বলল, ’অবশ্যই!’ অতঃপর তিনি তাকে গাধাটি দিয়ে বললেন, ’এর উপর আরোহণ কর’ এবং তাকে পাগড়ীটি দিয়ে বললেন, ’এটি তোমার মাথায় বাঁধ।’(এ দেখে) তাঁকে তাঁর কিছু সাথী-সঙ্গী বলল, ’আল্লাহ আপনাকে ক্ষমা করুন! আপনি এই বেদুঈনকে ঐ গাধাটি দিয়ে দিলেন, যার উপর চড়ে আপনি বিশ্রাম নিতেন এবং তাকে ঐ পাগড়ীটিও দিলেন, যেটি আপনি নিজ মাথায় বাঁধতেন?’ তিনি বললেন, ’আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’পিতার মৃত্যুর পর তার বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখা সবচেয়ে বড় নেকীর কাজ।’’ আর এর পিতা উমর (রাঃ)-এর বন্ধু ছিলেন। [১]এ বর্ণনাগুলো সবই ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
মুসলিম ২৫৫২, তিরমিযী ১৯০৩, আবূ দাউদ ৫১৪৩, আহমাদ ৫৫৮০, ৫৬২১. ৫৬৮৮, ৫৮৬২
রিয়াদুস সালেহীন হাদিস ১/৩৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, পিতার বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা বড় নেকীর কাজ। ইবনু উমার (রাঃ) এই শিক্ষাকে বাস্তবে দেখিয়েছেন। মক্কার পথে এক বেদুঈনের সঙ্গে দেখা হলে তিনি তাকে সালাম দেন, নিজের সওয়ারি গাধায় বসান এবং মাথার পাগড়ি দেন। সাথীরা অবাক হলে তিনি জানান, ওই ব্যক্তির পিতা উমর (রাঃ)-এর বন্ধু ছিলেন। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস শুনেছেন যে, পিতার মৃত্যুর পরও তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখা বড় নেকী। এই হাদিস পিতা-মাতার প্রতি সদাচরণের একটি গভীর দিক শেখায়। তাদের স্মৃতি, বন্ধুত্ব ও ভালো সম্পর্কও সম্মানের যোগ্য।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পিতার বন্ধুদের সম্মান করা পিতার প্রতি সদাচরণের অংশ।
- পিতার মৃত্যুর পরও তার ভালো সম্পর্কগুলো রক্ষা করা যায়।
- সালাম, উপহার ও সাহায্য সম্পর্ক রক্ষার সুন্দর উপায়।
- সাহাবিরা হাদিসের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতেন।
