১/৪২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৩৪৭ - মৃত্যুর পর পিতা-মাতার হক আদায়ের উপায়

পিতা-মাতার ও নিকটাত্মীয়ের বন্ধু, স্ত্রীর সখী এবং যাদের সম্মান করা কর্তব্য তাদের সঙ্গে সদ্ব্যবহার করার মাহাত্ন্য

মৃত পিতা-মাতার জন্য দোয়া ও সদাচরণের পথ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৩৪৭

وعن أبي أُسَيْد - بضم الهمزة وفتح السين - مالكِ بنِ ربِيعَةَ السَّاعِدِيِّ رضي الله عنه قال : بَيْنا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رسول اللهِ ﷺ إذ جاءَهُ رجُلٌ مِنْ بني سَلَمة فقالَ : يارسولَ اللهِ هَلْ بقى مِن بِرِّ أَبويَّ شىءٌ أَبرُّهُمَا بِهِ بَعدَ مَوْتِهِمَا؟ فقال: نَعَمْ، الصَّلاَة علَيْهِمَا، والاسْتِغْفَارُ لَهُما، وإِنْفاذُ عَهْدِهِما، وصِلةُ الرَّحِمِ التي لا تُوصَلُ إِلاَّ بِهِمَا، وإِكَرَامُ صَدِيقهما رواه أبو داود.

আবূ উসাইদ মালিক ইবনু রাবী‘আহ (রাঃ) হতে বর্ণিতঃ

কোনো একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে বসা ছিলাম। এমন সময় বানী সালামা সম্প্রদায়ের জনৈক ব্যক্তি এসে বলল, হে রাসূলুল্লাহ (ﷺ) পিতা-মাতার মারা যাবার পরও আমার উপর তাদের প্রতি সদাচরণ করার দায়িত্ব আছে কি? তিনি বললেন, হ্যাঁ, তুমি তাদের জন্য দোয়া করবে, তাদের গুনাহের মাগফিরাত প্রার্থনা করবে, তাদের কৃত ওয়াদা পূর্ণ করবে, তাদের আত্মীয়-স্বজনের সাথে এ জন্যে উত্তম ব্যবহার করবে যে, এরা তাদেরই আত্মীয় এবং বন্ধু-বান্ধব এবং তাদেরকে সম্মান দেখাবে।[১]

আবূ দাউদ (হাঃ ৫১৪২), ইবনু মাজাহ (হাঃ ৩৬৬৪), মিশকাত (হাঃ ৪৯৩৬), হাদীসটি যঈফ, দুর্বল; দেখুন তাহক্বীক্ব আলবানী- আবূ দাউদ (হাঃ ১১০১)।

রিয়াদুস সালেহীন হাদিস ২/৩৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, পিতা-মাতা মারা যাওয়ার পরও তাদের প্রতি সদাচরণের কোনো দায়িত্ব বাকি থাকে কি না। নবী (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ। এরপর তিনি কয়েকটি কাজের কথা বলেন। পিতা-মাতার জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাত চাওয়া, তারা যে ওয়াদা করে গেছেন তা পূরণ করা, তাদের কারণে যে আত্মীয়তার সম্পর্ক আছে তা রক্ষা করা এবং তাদের বন্ধুদের সম্মান করা। এই হাদিস আমাদের শেখায়, পিতা-মাতার হক শুধু জীবদ্দশায় সীমাবদ্ধ নয়। মৃত্যুর পরও সন্তান তাদের জন্য উপকারী হতে পারে। তবে হাদিসে যে কাজগুলো বলা হয়েছে, সেগুলোকেই মূল ভিত্তি ধরে চলা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পিতা-মাতার মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা যায়।
  • তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত।
  • তাদের বৈধ ওয়াদা পূরণ করা সদাচরণের অংশ।
  • তাদের আত্মীয় ও বন্ধুদের সম্মান করা পিতা-মাতার হকের সাথে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন