১/৪৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৩৫৩ - নামাজের কাতার সোজা রাখার শিক্ষা

উলামা, বয়স্ক ও সম্মানী ব্যক্তিদের শ্রদ্ধা করা, তাঁদেরকে অন্যান্যদের উপর প্রাধান্য দেওয়া, তাঁদের উচ্চ আসন দেওয়া এবং তাঁদের মর্যাদা প্রকাশ করার বিবরণ

আল্লাহ তা‘আলা বলেন,﴾قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿ [الزمر: ٩]অর্থাৎ “বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।” (সূরা যুমার ৯ আয়াত)

নামাজের কাতার সোজা রাখা: ঐক্য ও শৃঙ্খলার শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৩৫৩

وَعَنهُ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ ﷺ يَمْسَحُ مَنَاكِبَنَا في الصَّلاةِ، وَيَقُولُ: «اسْتَوُوا وَلاَ تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِني مِنْكُمْ أُولُوا الأحْلاَمِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ». رواه مسلم

উক্ত সাহাবী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাজ শুরু করার সময় আমাদের (বাজুর উপরি অংশে) কাঁধ ছুঁয়ে বলতেন, ’’তোমরা সোজা হয়ে দাঁড়াও এবং বিভিন্নরূপে দাঁড়ায়ো না, (নতুবা) তোমাদের অন্তরসমূহ বিভিন্ন হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত ও বুদ্ধিমান, তারাই যেন আমার নিকটে (প্রথম কাতারে আমার পশ্চাতে) থাকে। অতঃপর যারা বয়স ও বুদ্ধিতে তাদের নিকটবর্তী তারা। অতঃপর তাদের যারা নিকটবর্তী তারা।’’ (মুসলিম) [১]

মুসলিম ৪৩২, নাসায়ী ৮০৭, ৮১২, আবূ দাউদ ৬৭৪, ইবনু মাজাহ ৯৭৬, আহমাদ ১৬৬৫৩, দারেমী ১২৬৬

রিয়াদুস সালেহীন হাদিস ২/৩৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নামাজ শুরু করার সময় সাহাবিদের কাঁধ ছুঁয়ে কাতার ঠিক করতেন। তিনি বলতেন, সোজা হয়ে দাঁড়াও এবং ভিন্ন ভিন্নভাবে দাঁড়িয়ো না; নতুবা তোমাদের অন্তরেও ভিন্নতা আসবে। এরপর তিনি বলেন, প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান ব্যক্তিরা যেন তাঁর নিকটে থাকে, তারপর যারা তাদের কাছাকাছি, এরপর যারা তাদের কাছাকাছি। এই হাদিসে নামাজের কাতার শুধু বাহ্যিক শৃঙ্খলা নয়; অন্তরের মিলের সাথেও যুক্ত করা হয়েছে। কাতার সোজা রাখা, সামনে যোগ্য লোকদের থাকা এবং জামাআতে শৃঙ্খলা বজায় রাখা—সবই নামাজের সুন্দর আদব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজে কাতার সোজা রাখা গুরুত্বপূর্ণ আদব।
  • বাহ্যিক বিশৃঙ্খলা অন্তরের ভিন্নতার কারণ হতে পারে।
  • প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমানদের সামনে থাকার নির্দেশ এসেছে।
  • জামাআতের নামাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন