১/৫৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৭/৪৫৭ - ওহির স্মৃতি

আল্লাহর ভয়ে এবং তাঁর সাক্ষাতের আনন্দে কান্না করার মাহাত্ম্য

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَيَخِرُّونَ لِلۡأَذۡقَانِ يَبۡكُونَ وَيَزِيدُهُمۡ خُشُوعٗا۩ ١٠٩﴿[الاسراء: ١٠٩]অর্থাৎ “তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে।” (সূরা বানী ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ٥٩ وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠﴿[النجم: ٥٩، ٦٠]অর্থাৎ “তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না?” (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)

ওহি বন্ধ হওয়ার বেদনা ও সাহাবীদের কান্না

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/৪৫৭

وَعَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ أَبُو بَكرٍ لِعُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا بَعْدَ وَفَاةِ رَسُولِ اللهِ ﷺ: انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أيْمَنَ رَضِيَ اللهُ عَنهَا نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللهِ ﷺ ﷺ يَزُورُهَا، فَلَمَّا انْتَهَيَا إِلَيْهَا، بَكَتْ، فَقَالاَ لَهَا: مَا يُبْكِيكِ؟ أمَا تَعْلَمِينَ أنَّ مَا عِنْدَ اللهِ خَيْرٌ لرَسُولِ اللهِ ﷺ، فَقَالَتْ: مَا أبْكِي أَنْ لاَ أَكُونَ أَعْلَمُ أنَّ مَا عِنْدَ الله تَعَالَى خَيْرٌ لِرَسُولِ اللهِ ﷺ، وَلَكِنْ أبكي أنَّ الوَحْيَ قدِ انْقَطَعَ مِنَ السَّماءِ، فَهَيَّجَتْهُمَا عَلَى البُكَاءِ، فَجَعَلا يَبْكِيَانِ مَعَهَا.رواه مسلم

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূল (ﷺ) এর জীবনাবসানের পর আবূ বকর সিদ্দীক (রাঃ) উমর (রাঃ)-কে বললেন, ’চলুন, আমরা উম্মে আইমানের সাথে সাক্ষাৎ করতে যাই, যেমন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথে সাক্ষাৎ করতে যেতেন।’ সুতরাং যখন তাঁরা উম্মে আইমানের কাছে পৌঁছলেন, তখন তিনি কেঁদে ফেললেন।অতঃপর তাঁরা তাঁকে বললেন, ’তুমি কাঁদছ কেন? তুমি কি জানো না যে, আল্লাহর কাছে যা রয়েছে, তা রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য (দুনিয়া থেকে) অধিক উত্তম?’ তিনি উত্তর দিলেন, ’আমি এ জন্য কান্না করছি না যে, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য আল্লাহর নিকট যা রয়েছে তা অধিকতর উত্তম, সে কথা আমি জানি না। কিন্তু আমি এ জন্য কাঁদছি যে, আসমান হতে ওহি আসা বন্ধ হয়ে গেল।’ উম্মে আইমান (তাঁর এ দুঃখজনক কথা দ্বারা) ঐ দু’জনকে কাঁদতে বাধ্য করলেন। ফলে তাঁরাও তাঁর সাথে কাঁদতে লাগলেন। (মুসলিম) [১]

মুসলিম ২৪৫৪, ইবনু মাজাহ ১৬৩৫

রিয়াদুস সালেহীন হাদিস ৭/৪৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর মৃত্যুর পর সাহাবীদের হৃদয়ের অবস্থা দেখা যায়। আবূ বকর রাঃ উমার রাঃ-কে নিয়ে উম্মে আইমান রাঃ-এর কাছে গেলেন, যেমন নবী صلى الله عليه وسلم তাঁর কাছে যেতেন। তাঁরা পৌঁছালে তিনি কেঁদে ফেললেন। তাঁরা বললেন, আল্লাহর কাছে যা আছে তা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর জন্য উত্তম। উম্মে আইমান রাঃ বললেন, তিনি তা জানেন; কিন্তু তিনি কাঁদছেন এ কারণে যে, আসমান থেকে ওহি আসা বন্ধ হয়ে গেছে। এই কথা আবূ বকর ও উমার রাঃ-কেও কাঁদিয়ে দিল। হাদিসটি কুরআন, ওহি এবং নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে সাহাবীদের গভীর সম্পর্ক দেখায়। তাই এই কান্না ছিল শুধু ব্যক্তিগত শোক নয়; দ্বীনের এক বড় নেয়ামত বন্ধ হয়ে যাওয়ার অনুভব। সাহাবীদের অন্তর ওহির মূল্য গভীরভাবে বুঝত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর স্মৃতিকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে রাখতেন।
  • ওহি বন্ধ হয়ে যাওয়া তাঁদের কাছে গভীর বেদনার বিষয় ছিল।
  • নবী صلى الله عليه وسلم-এর সুন্নাহ অনুসরণে সাহাবীরা তাঁর প্রিয়জনদের খোঁজ নিতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন