১/৬০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১৫/৫৬৩ - যা দান করা হয় তাই থাকে
দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করার বিবরণ
মহান আল্লাহ বলেন,وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُ) [سبا: ٣٩]অর্থাৎ “তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় দেবেন।” (সূরা সাবা’ ৩৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ﴿[البقرة: ٢٧٢]অর্থাৎ “তোমরা যা কিছু ধন-সম্পদ দান কর, তা নিজেদের উপকারের জন্যই। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে তোমরা দান করো না। আর তোমরা যা দান কর, তার পুরস্কার পূর্ণভাবে প্রদান করা হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না।” (সূরা বাক্বারাহ ২৭২ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ﴿[البقرة: ٢٧٣]অর্থাৎ “আর তোমরা যা কিছু ধন-সম্পদ দান কর, আল্লাহ তা সবিশেষ অবহিত।” (সূরা বাকারাহ ২৭৩ আয়াত)
যা দান করা হয় তাই আসলে থেকে যায়
রিয়াদুস সালেহীন : ১৫/৫৬৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৫/৫৬৩
وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أنَّهُمْ ذَبَحُوا شَاةً، فَقَالَ النَّبِيُّ ﷺ:«مَا بَقِيَ مِنْهَا؟ قَالَت: مَا بَقِيَ مِنْهَا إِلاَّ كَتِفُها. قَالَ: بَقِيَ كُلُّهَا غَيْرُ كَتِفِهَا ». رواه الترمذي، وقال: حديث صحيح »
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা তাঁরা একটি ছাগল জবাই করলেন। অতঃপর নবী (ﷺ) বললেন, ’’ছাগলটির কতটা (মাংস) অবশিষ্ট আছে?’’ (আয়েশা) বললেন, ’কেবলমাত্র কাঁধের মাংস ছাড়া তার কিছুই বাকি নেই।’ তিনি বললেন, ’’(বরং) কাঁধের মাংস ছাড়া সবটাই বাকি আছে।’’ (তিরমিযী, বিশুদ্ধ সূত্রে) [১]
তিরমিযী ২৪৭০, আহমাদ ২৩ * অর্থাৎ আয়েশা (রাঃ) বললেন, ’তার সবটুকু মাংসই সাদকা করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র কাঁধের মাংস বাকি রয়ে গেছে।’ উত্তরে তিনি বললেন, ’’কাঁধের মাংস ছাড়া সবই আখেরাতে আমাদের জন্য বাকি আছে।’’ (আসলে যা দান করা হয়, তাই বাকি থাকে।)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১৫/৫৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি ছাগলের মাংস সাদকাহ করার ঘটনা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাঁধের মাংস ছাড়া কিছুই বাকি নেই। অর্থাৎ বাকিটা দান করে দেওয়া হয়েছে। তখন নবী صلى الله عليه وسلم বললেন, কাঁধের মাংস ছাড়া সবই বাকি আছে। এই কথার সহজ অর্থ হলো, যা নিজের কাছে রাখা হয়েছে তা দুনিয়ায় শেষ হয়ে যাবে; কিন্তু যা আল্লাহর পথে দান করা হয়েছে, সেটিই আখিরাতের জন্য জমা থাকে। হাদিসটি সাদকাহ সম্পর্কে আমাদের ভাবনা বদলে দেয়। আমরা অনেক সময় দানকে কমে যাওয়া মনে করি। কিন্তু নবী صلى الله عليه وسلم দেখালেন, দানই স্থায়ী লাভের পথ। তাই সাদকাহ শুধু কাউকে সাহায্য করা নয়; নিজের আখিরাতের জন্যও এটি বড় সঞ্চয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে দান করা জিনিস আখিরাতের জন্য সঞ্চয় হয়ে থাকে।
- নিজের কাছে রাখা জিনিস দুনিয়াতেই শেষ হয়ে যেতে পারে।
- সাদকাহকে ক্ষতি নয়, স্থায়ী কল্যাণ হিসেবে দেখা উচিত।
- দান করার মানসিকতা মুমিনের চিন্তাকে আখিরাতমুখী করে।
