১/৬২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৫৬৯ - মেহমানদারি ও ত্যাগের অনন্য শিক্ষা

ত্যাগ ও সহমর্মিতা প্রসঙ্গে

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَيُؤۡثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٞۚ﴿[الحشر: ٩]অর্থাৎ “নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা (অপরকে) নিজেদের উপর প্রাধান্য দেয়।” (সূরা হাশ্‌র ৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا﴿[الانسان: ٨]অর্থাৎ “আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীকে অন্নদান করে।” (সূরা দাহার ৮ আয়াত)

অভাবের মধ্যেও মেহমানদারি: আনসারী দম্পতির ত্যাগ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৫৬৯

وعن أبي هريرة رضي الله عنه قال: جاء رجل إلى النبي ﷺ فقال: إنى مجهود، فأرسل إلى بعض نسائه، فقالت: والذى بعثك بالحق ما عندى إلا ماء، ثم أرسل إلى أخرى، فقالت مثل ذلك، حتى قلن كلهن مثل ذلك: لا والذى بعثك بالحق ما عندى إلا ماء. فقال النبي ﷺ «من يضيفه هذا الليلة؟» فقال رجل من الأنصار: أنا يا رسول الله، فانطلق به إلى رحله، فقال لامرأته: أكرمي ضيف رسول الله ﷺوفى رواية قال لامرأته : هل عندك شئ؟ قالت: لا، إلا قوت صبيانى. قال: فعلليهن بشئ.وإذا أرادوا العشاء فنوميهم. وإذا دخل ضيفنا فأطفئ السراج وأريه أنا نأكل، فقعدوا وأكل الضيف وبات طاويين، فلما أصبح، غدا على النبي ﷺ فقال: «لقد عجب الله من صنيعكما بضيفكما الليلة»((متفق عليه)) .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বলল, ’আমি ক্ষুধায় কাতর হয়ে আছি।’ আল্লাহর রাসূল (ﷺ) তাঁর কোন স্ত্রীর নিকট সংবাদ পাঠালেন। তিনি বললেন, ’সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যের সঙ্গে পাঠিয়েছেন! আমার কাছে পানি ছাড়া কিছুই নেই।’ অতঃপর অন্য স্ত্রীর নিকট পাঠালেন। তিনিও অনুরূপ কথা বললেন। এমনকি শেষ পর্যন্ত সকল (স্ত্রীই ঐ একই কথা বললেন, ’সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যের সাথে পাঠিয়েছেন! আমার কাছে পানি ছাড়া কোন কিছুই নেই।’তারপর নবী (ﷺ) বললেন, ’’আজকের রাতে কে একে মেহমান হিসাবে গ্রহণ করবে?’’ এক আনসারী বললেন, ’হে আল্লাহর রাসূল! আমি একে মেহমান হিসাবে গ্রহণ করব।’ সুতরাং তিনি তাকে সাথে করে নিজ গৃহে নিয়ে গেলেন এবং তাঁর স্ত্রীকে বললেন, ’রাসূলুল্লাহ (ﷺ) এর মেহমানের খাতির কর।’অন্য এক বর্ণনায় আছে, তিনি (আনসারী) তাঁর স্ত্রীকে বললেন, ’তোমার নিকট কোন কিছু আছে কি?’ তিনি বললেন না, ’কেবলমাত্র বাচ্চাদের খাবার আছে।’ তিনি বললেন, ’কোন জিনিস দ্বারা তাদেরকে ভুলিয়ে রাখবে এবং তারা যখন রাত্রে খাবার চাইবে, তখন তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। অতঃপর যখন আমাদের মেহমান (ঘরে) প্রবেশ করবে, তখন বাতি নিভিয়ে দেবে এবং তাকে দেখাবে যে, আমরাও খাচ্ছি।’ সুতরাং তাঁরা সকলেই খাওয়ার জন্য বসে গেলেন; মেহমান খাবার খেল এবং তাঁরা দু’জনে উপবাসে রাত কাটিয়ে দিলেন।অতঃপর যখন তিনি সকালে নবী (ﷺ) এর নিকট গেলেন, তখন তিনি বললেন, ’’তোমরা দু’জনের আজকের রাতে তোমাদের মেহমানের সাথে তোমাদের ব্যবহারে আল্লাহ বিস্মিত হয়েছেন!’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৩৭৯৮, মুসলিম ২০৫৪, তিরমিযী ৩৩০৪

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/৫৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ক্ষুধার্ত ব্যক্তির ঘটনা এসেছে। তিনি নবী صلى الله عليه وسلم এর কাছে খাবার চাইলেন, কিন্তু নবী صلى الله عليه وسلم এর ঘরগুলোতেও পানি ছাড়া কিছু ছিল না। তখন এক আনসারী সাহাবী তাকে মেহমান হিসেবে ঘরে নিয়ে গেলেন। ঘরে শুধু শিশুদের খাবার ছিল। তবুও তিনি ও তাঁর স্ত্রী কৌশলে শিশুদের ঘুম পাড়ালেন, বাতি নিভিয়ে দিলেন, মেহমানকে খাওয়ালেন এবং নিজেরা না খেয়ে রাত কাটালেন। সকালে নবী صلى الله عليه وسلم জানালেন, ওই রাতে মেহমানের সঙ্গে তাদের ব্যবহারে আল্লাহ বিস্মিত হয়েছেন। এই হাদিস ত্যাগ, মেহমানদারি, সহমর্মিতা ও অন্যকে নিজের ওপর অগ্রাধিকার দেওয়ার অনন্য শিক্ষা দেয়। তবে এটি সাধারণ দায়িত্বের নামে পরিবারকে কষ্ট দেওয়ার নিয়ম বানায় না; বরং বিশেষ ত্যাগের এক সুন্দর ঘটনা দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অভাবের মধ্যেও মেহমানের সম্মান রাখা বড় গুণ।
  • ত্যাগ ও সহমর্মিতা আল্লাহর কাছে প্রিয় আমল হতে পারে।
  • অন্যের প্রয়োজন বুঝে সাহায্য করা মুমিনের সুন্দর চরিত্র।
  • মেহমানদারি শুধু খাবার নয়, আন্তরিকতারও প্রকাশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন