১/৬৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৫৯৭ - দুধপান সম্পর্ক ও বিবাহ

হারাম বস্তুর ব্যাপারে সাবধানতা অবলম্বন এবং সন্দিহান বস্তু পরিহার করার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ ﴿ [النور: ١٥]অর্থাৎ “তোমরা একে তুচ্ছ গণ্য করেছিলে; যদিও আল্লাহর দৃষ্টিতে এ ছিল গুরুতর বিষয়।” (সূরা নূর ১৫ আয়াত)তিনি আরো বলেন,﴾ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤ ﴿ [الفجر: ١٤]অর্থাৎ “নিশ্চয় তোমার রব্ব সতর্ক দৃষ্টি রাখেন।” (সূরা ফজর ১৪)

দুধপান সম্পর্কের হুকুম: বিবাহে সতর্কতার হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৫৯৭

وَعَن أَبي سِرْوَعَةَ عُقبَةَ بنِ الحارِثِ رضي الله عنه: أنَّهُ تَزَوَّجَ ابنَةً لأبي إهَابِ بنِ عَزِيزٍ، فَأتَتْهُ امْرَأةٌ، فَقَالَتْ: إنّي قَدْ أرضَعْتُ عُقْبَةَ وَالَّتِي قَدْ تَزَوَّجَ بِهَا. فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أعْلَمُ أنَّك أَرضَعْتِنِي وَلاَ أخْبَرْتِني، فَرَكِبَ إِلَى رَسُولِ اللهِ ﷺ بِالمَدِينَةِ، فَسَأَلَهُ: فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ﷺ: «كَيْفَ؟ وَقَد قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زَوْجاً غَيْرَهُ.رواه البخاري

আবূ সিরওয়াআহ উক্ববাহ ইবনে হারেস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আবূ ইহাব ইবনে ’আযীযের এক কন্যাকে বিবাহ করলেন। অতঃপর তার নিকট এক মহিলা এসে বলল, ’আমি উক্ববাহকে এবং তার স্ত্রীকে দুধপান করিয়েছি।’ ’উক্ববাহ তাকে বললেন, ’তুমি যে আমাকে দুধ পান করিয়েছ তা তো আমি জানি না, আর তুমি আমাকে তার খবরও দাওনি।’ অতঃপর উক্ববাহ (সওয়ারীর উপর) সওয়ার হয়ে আল্লাহর রাসূল (ﷺ) এর নিকট মদ্বীনায় এলেন এবং এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ (ﷺ) (সব বৃত্তান্ত শুনে) বললেন, ’’যখন এ কথা বলা হয়েছে, তখন তুমি কি করে বিবাহ বন্ধন অটুট রাখবে?’’ সুতরাং উক্ববাহ (রাঃ) তাকে ত্যাগ করলেন এবং সে মহিলা অন্য স্বামী গ্রহণ করল। (বুখারী) [১]

সহীহুল বুখারী ৮৮, ২০৫২, ২৬৪০, ২৬৫৯, ২৬৬০, ৫১০৫, তিরমিযী ১১৫১, নাসায়ী ৩৩৩০, আবূ দাউদ ৩৬০৩, আবূ দাউদ ১৫৭১৫, ১৮৯৩০, দারেমী ২২৫৫

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৫৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উক্ববাহ ইবনে হারিস (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি আবূ ইহাব ইবনে আযীযের কন্যাকে বিবাহ করেন। এরপর এক মহিলা এসে বলেন, তিনি উক্ববাহ এবং তাঁর স্ত্রীকে দুধপান করিয়েছেন। উক্ববাহ বলেন, তিনি বিষয়টি জানতেন না এবং আগে তাঁকে জানানোও হয়নি। পরে তিনি মদীনায় গিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞাসা করেন। নবীজি বলেন, যখন এ কথা বলা হয়েছে, তখন কীভাবে বিবাহ বন্ধন অটুট রাখবে? এরপর উক্ববাহ তাঁকে ত্যাগ করেন। এই দুধপান সম্পর্ক হাদিস দেখায়, বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সন্দেহ ও সাক্ষ্যের দাবি এলে সতর্ক থাকা দরকার। হাদিসটি সরাসরি দুধপানজনিত সম্পর্ক ও বৈবাহিক সতর্কতার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুধপান সম্পর্ক বিবাহের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
  • বিবাহের মতো বিষয়ে সন্দেহ উঠলে আলেম বা জ্ঞানীর কাছে জিজ্ঞাসা করা উচিত।
  • নিজের অজানা হলেও গুরুতর দাবি এলে সতর্কতা প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন