১/৬৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৫৯৬ - অন্তরকে জিজ্ঞাসা করুন

হারাম বস্তুর ব্যাপারে সাবধানতা অবলম্বন এবং সন্দিহান বস্তু পরিহার করার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ ﴿ [النور: ١٥]অর্থাৎ “তোমরা একে তুচ্ছ গণ্য করেছিলে; যদিও আল্লাহর দৃষ্টিতে এ ছিল গুরুতর বিষয়।” (সূরা নূর ১৫ আয়াত)তিনি আরো বলেন,﴾ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤ ﴿ [الفجر: ١٤]অর্থাৎ “নিশ্চয় তোমার রব্ব সতর্ক দৃষ্টি রাখেন।” (সূরা ফজর ১৪)

অন্তরকে জিজ্ঞাসা করা: পুণ্য ও পাপ বোঝার হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৫৯৬

وَعَن وَابِصَةَ بنِ مَعبَدٍ رضي الله عنه، قَالَ: أتَيْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، فَقَالَ: «جئتَ تَسْألُ عَنِ البِرِّ؟» قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «اسْتَفْتِ قَلْبَكَ، البرُّ: مَا اطْمَأنَّت إِلَيْهِ النَّفسُ، وَاطْمأنَّ إِلَيْهِ القَلْبُ، وَالإثْمُ: مَا حَاكَ في النَّفْسِ، وَتَرَدَّدَ فِي الصَّدْرِ، وَإنْ أفْتَاكَ النَّاسُ وَأفْتَوكَ» حديث حسن، رواه أحمد والدَّارمِيُّ في مُسْنَدَيْهِمَا

ওয়াবেস্বাহ ইবনে মা‘বাদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ) এর নিকট এলাম। অতঃপর তিনি বললেন, ’’তুমি পুণ্যের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছ?’’ আমি বললাম, ’জী হ্যাঁ।’ তিনি বললেন, ’’তুমি তোমার অন্তরকে (ফতোয়া) জিজ্ঞাসা কর। পুণ্য হল তা, যার প্রতি তোমার মন প্রশান্ত হয় এবং অন্তর পরিতৃপ্ত হয়। আর পাপ হল তা, যা মনে খটকা সৃষ্টি করে এবং অন্তর সন্দিহান হয়; যদিও লোকেরা তোমাকে (তার বৈধ হওয়ার) ফতোয়া দিয়ে থাকে।’’ (আহমাদ, দারেমী) [১]

আহমাদ ১৭৫৩৮, ১৭৫৪০, ১৭৫৪৫, দারেমী ২৫৩৩

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৫৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওয়াবিসা (রাঃ) পুণ্য সম্পর্কে জানতে এলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা কর। পুণ্য হলো এমন কাজ, যার প্রতি মন শান্ত হয় এবং অন্তর তৃপ্ত হয়। আর পাপ হলো এমন কাজ, যা মনে খটকা সৃষ্টি করে এবং অন্তরে সন্দেহ তৈরি করে, যদিও মানুষ তার পক্ষে কথা বলে। এই অন্তরকে জিজ্ঞাসা করার হাদিস একজন মুমিনকে নিজের ভিতরের সততা নিয়ে ভাবতে শেখায়। তবে এটি স্পষ্ট শরয়ী বিধান অমান্য করার পথ নয়। বরং যখন কোনো বিষয়ে অস্বস্তি, সন্দেহ ও দ্বিধা থাকে, তখন সতর্কতা অবলম্বন করা ভালো। হাদিসটি পুণ্য, পাপ, অন্তরের প্রশান্তি এবং আত্মসমালোচনার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পুণ্যের পথে অন্তরের প্রশান্তি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
  • যে কাজে বারবার খটকা আসে, তা নিয়ে সতর্ক হওয়া দরকার।
  • মানুষের কথার চেয়ে নিজের ঈমানি সততাকেও মূল্য দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন