১/৭৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১০/৬৪৬ - সহজ পথ বেছে নেওয়ার নববী আদর্শ
সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ﴿ [ال عمران: ١٣٤]অর্থাৎ “(সেই ধর্মভীরুদের জন্য বেহেশত প্রস্তুত রাখা হয়েছে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে,) ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে। আর আল্লাহ (বিশুদ্ধচিত্ত) সৎকর্মশীলদেরকে ভালবাসেন।” (সূরা আলে ইমরান ১৩৪ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ١٩٩ ﴿ [الاعراف: ١٩٩]অর্থাৎ “তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন কর, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদেরকে এড়িয়ে চল।” (সূরা আ‘রাফ ১৯৯ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ ٣٤ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٖ ٣٥ ﴿ [فصلت: ٣٤، ٣٥]অর্থাৎ “ভাল ও মন্দ সমান হতে পারে না। উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর; তাহলে যাদের সাথে তোমার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত। এ চরিত্রের অধিকারী কেবল তারাই হয় যারা ধৈর্যশীল, এ চরিত্রের অধিকারী তারাই হয়, যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা হা-মীম সিজদা ৩৪-৩৬ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ٤٣ ﴿ [الشورا: ٤٣]অর্থাৎ “অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয় তা দৃঢ়-সংকল্পের কাজ।” (সূরা শূরা ৪৩ আয়াত)
সহজ পথ ও গুনাহ থেকে দূরে থাকা: নবীজির আদর্শ
রিয়াদুস সালেহীন : ১০/৬৪৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১০/৬৪৬
وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَت: مَا خُيِّرَ رَسُولُ اللهِ ﷺ بَيْنَ أمْرَيْنِ قَطُّ إِلاَّ أَخَذَ أيْسَرَهُمَا، مَا لَمْ يَكُنْ إثماً، فَإنْ كَانَ إثماً، كَانَ أبْعَدَ النَّاسِ مِنْهُ. وَمَا انْتَقَمَ رَسُولُ اللهِ ﷺ لِنَفْسِهِ في شَيْءٍ قَطُّ، إِلاَّ أن تُنْتَهَكَ حُرْمَةُ الله، فَيَنْتَقِمَ لِلَّهِ تَعَالَى. متفقٌ عَلَيْهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
’রাসূলুল্লাহ (ﷺ)-কে যখনই দু’টি কাজের মধ্যে স্বাধীনতা দেওয়া হত, তখনই তিনি সে দু’টির মধ্যে সহজ কাজটি গ্রহণ করতেন; যদি সে কাজটি গর্হিত না হত। কিন্তু তা গর্হিত কাজ হলে তিনি তা থেকে সকলের চেয়ে বেশি দূরে থাকতেন। আর রাসূলুল্লাহ (ﷺ) নিজের জন্য কখনই কোন বিষয়ে প্রতিশোধ গ্রহণ করেননি। কিন্তু (কেউ) আল্লাহর হারামকৃত কাজ করে ফেললে তিনি কেবলমাত্র আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন।’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ৩৫৬০, ৬১২৬, ৬৭৮৬, ৬৮৫৩, মুসলিম ২৩২৭, আবূ দাউদ ৪৭৮৫, আহমাদ ২৩৫১৪, ২৪০২৮, ২৪২৯৯, ২৪৩০৯, ২৪৩২৫, ২৪৭৬০, মুওয়াত্তা মালিক ১৬৭১
রিয়াদুস সালেহীন হাদিস ১০/৬৪৬-এর সারসংক্ষেপ
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে যখন দু’টি কাজের মধ্যে স্বাধীনতা দেওয়া হতো, তিনি সহজ কাজটি গ্রহণ করতেন, যদি তা গর্হিত না হতো। আর কাজটি গর্হিত হলে তিনি তা থেকে সবার চেয়ে বেশি দূরে থাকতেন। এই বর্ণনায় সহজতার সাথে তাকওয়ার ভারসাম্য আছে। সহজ কাজ বেছে নেওয়া ভালো, কিন্তু তা গুনাহের পথ হলে গ্রহণযোগ্য নয়। একই হাদিসে এসেছে, নবীজি নিজের জন্য কোনো বিষয়ে প্রতিশোধ নেননি; তবে আল্লাহর হারামকৃত বিষয় লঙ্ঘিত হলে তিনি আল্লাহর জন্য ব্যবস্থা নিতেন। তাই ব্যক্তিগত রাগ আর আল্লাহর সীমা—দুটিকে আলাদা করে দেখা জরুরি। এই হাদিস মুসলিমকে শেখায়, সহজতা মানে শিথিলতা নয়; বরং বৈধতার ভেতরে সহজ ও সুন্দর পথ বেছে নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বৈধ বিষয়ের মধ্যে সহজ পথ নেওয়া নববী আদর্শ।
- গুনাহ থাকলে সহজ হলেও তা থেকে দূরে থাকতে হবে।
- নিজের জন্য প্রতিশোধ না নেওয়া বড় চরিত্রের পরিচয়।
- আল্লাহর হারাম লঙ্ঘিত হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।
