১/৮২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৬৮৪ - সত্যনিষ্ঠ মন্ত্রী ও শাসকের কল্যাণ

বাদশাহ, বিচারক এবং অন্যান্য নেতৃবৃন্দকে সৎ মন্ত্রী ও উপদেষ্টা নিযুক্ত করার প্রতি উৎসাহ প্রদান এবং তাদেরকে খারাপ সঙ্গী থেকে ও তাদের পরামর্শ গ্রহণ করা থেকে ভীতি-প্রদর্শন

আল্লাহ তা‘আলা বলেন,﴾ ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۢ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ ٦٧ ﴿ [الزخرف: ٦٧]অর্থাৎ “বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে পড়বে, তবে আল্লাহ সচেতন ব্যক্তিরা নয়।” (সূরা যুখরুফ ৬৭ আয়াত)

সত্যনিষ্ঠ মন্ত্রী: শাসকের জন্য সৎ সহায়তার হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৬৮৪

وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَت: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «إِذَا أرَادَ اللهُ بِالأَمِيرِ خَيْراً، جَعَلَ لَهُ وَزِيرَ صِدقٍ، إنْ نَسِيَ ذَكَّرَهُ، وَإنْ ذَكَرَ أعَانَهُ، وَإِذَا أرَادَ بِهِ غَيْرَ ذَلِكَ جَعَلَ لَهُ وَزِيرَ سُوءٍ، إنْ نَسِيَ لَمْ يُذَكِّرْهُ، وَإنْ ذَكَرَ لَمْ يُعِنْهُ». رواه أَبُو داود بإسنادٍ جيدٍ عَلَى شرط مسلم

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ’’যখন আল্লাহ কোন শাসকের মঙ্গল চান, তখন তিনি তার জন্য সত্যনিষ্ঠ (শুভাকাঙ্ক্ষী) মন্ত্রী নিযুক্ত করে দেন। শাসক (কোন কথা) ভুলে গেলে সে তাকে তা স্মরণ করিয়ে দেয় এবং স্মরণ থাকলে তার সাহায্য করে। আর যখন আল্লাহ তার অন্য কিছু (অমঙ্গল) চান, তখন তার জন্য মন্দ মন্ত্রী নিযুক্ত করে দেন। শাসক বিস্মৃত হলে সে তাকে স্মরণ করিয়ে দেয় না এবং স্মরণ থাকলে তার সাহায্য করে না।’’ (আবূ দাঊদ উত্তম সূত্রে মুসলিমের শর্তে) [১]

আবূ দাউদ ২৯৩২, নাসায়ী ৪২০২

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/৬৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে শাসকের পাশে থাকা মন্ত্রীর ভূমিকা পরিষ্কারভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ যখন কোনো শাসকের মঙ্গল চান, তখন তার জন্য সত্যনিষ্ঠ মন্ত্রী দেন। এমন মন্ত্রী শাসক ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেয় এবং শাসক ঠিক কথা জানলে তাকে সাহায্য করে। এর বিপরীতে মন্দ মন্ত্রী শাসক ভুলে গেলে স্মরণ করায় না এবং সে ঠিক কথা জানলেও সাহায্য করে না। হাদিসটি শুধু শাসকের জন্য নয়, যে কোনো দায়িত্বশীল মানুষের জন্যও শিক্ষা। একজন সৎ সহকারী ভুল কমাতে সাহায্য করে। আর অসৎ সহকারী দায়িত্বকে দুর্বল করে দিতে পারে। তাই নেতৃত্বে ভালো মানুষকে পাশে রাখা বড় নেয়ামত এবং দায়িত্বের কাজে সত্যনিষ্ঠ সহায়তা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্যনিষ্ঠ সহকারী দায়িত্ব পালনে সাহায্য করে।
  • ভুল হলে স্মরণ করিয়ে দেওয়া কল্যাণের কাজ।
  • মন্দ সহকারী শাসকের ক্ষতির কারণ হতে পারে।
  • নেতৃত্বে সৎ পরামর্শ বড় প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন