২/৯৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৭২৬ - ডান হাত ও বাম হাতের ব্যবহার

সম্মান প্রদর্শনের স্থানে ডানকে অগ্রাধিকার দেওয়া মুস্তাহাব হওয়া (ডান-বাম ব্যবহারবিধি)

সমস্ত ভাল ও সম্মানজনক কাজকর্মে ডান হাত ব্যবহার করা বা ডান দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম; যথাঃ ওযূ, গোসল, তায়াম্মুম, পোশাক পরা, জুতা, মোজা, পায়জামা পরা, মসজিদে প্রবেশ করা, দাঁতন করা, সুরমা লাগানো, নখকাটা, গোঁফ কাটা, বগলের লোম তোলা, চুল কামানো, নামায থেকে সালাম ফেরা, পানাহার করা, মুসাফাহ করা, হাজরে আসওয়াদ স্পর্শ করা, পায়খানা থেকে বের হওয়া, কোন জিনিস লেন-দেন করা ইত্যাদি। আর উক্ত কার্যাদির বিপরীত অন্যান্য কর্মসমূহে বাম হাত ব্যবহার বা বাম দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম। যেমন নাকঝাড়া, থুতু ফেলা, মসজিদ থেকে বের হওয়া, পোশাক, জুতা, মোজা, পায়জামা ইত্যাদি খোলা, পেশাব-পায়খানার পর ইস্তিঞ্জা (পানি বা ঢিল ব্যবহার) করা, ঘৃণিত কিছু স্পর্শ করা ইত্যাদি।মহান আল্লাহ বলেছেন,﴾ فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩ ﴿ [الحاقة: ١٩]অর্থাৎ “সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ে দেখ।” (সূরা হা-ক্কাহ ১৯ আয়াত)তিনি বলেছেন,﴾ فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨ وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ ٩ ﴿ [الواقعة: ٨، ٩]অর্থাৎ “ডানওয়ালারা; কত ভাগ্যবান ডানওয়ালারা! আর বামওয়ালারা; কত হতভাগ্য বামওয়ালারা!” (সূরা ওয়াকিয়াহ ৮-৯ আয়াত)

ডান হাত ও বাম হাতের আদব: পরিচ্ছন্ন জীবনের সুন্নাহ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৭২৬

وَعَنهَا، قَالَتْ: كَانَتْ يَدُ رَسُولِ اللهِ ﷺ اليُمْنَى لِطُهُورِهِ وَطَعَامِهِ، وَكَانَتِ الْيُسْرَى لِخَلائِهِ وَمَا كَانَ مِنْ أذَىً. حديث صحيح، رواه أَبُو داود وغيره بإسنادٍ صحيحٍ

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ’রাসূলুল্লাহ (ﷺ) এর ডান হাত তাঁর ওজু ও আহারের জন্য ব্যবহার হত এবং বাম হাত তাঁর পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার সব ক্ষেত্রে ব্যবহার হত।’ (হাদীসটি বিশুদ্ধ, আবূ দাঊদ প্রভৃতি বিশুদ্ধ সূত্রে) [১]

আবূ দাউদ ৩৩, আহমাদ ২৪৭৯৩

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/৭২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর হাত ব্যবহারের আদব স্পষ্টভাবে এসেছে। তাঁর ডান হাত ওজু ও আহারের জন্য ব্যবহার হতো। আর বাম হাত পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার ক্ষেত্রে ব্যবহার হতো। এতে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও ভদ্রতার একটি সুন্দর নিয়ম পাওয়া যায়। খাবার, পবিত্রতা ও নোংরা কাজকে আলাদা রাখা মানুষের অভ্যাসকে পরিষ্কার করে। হাদিসটি আমাদের শেখায়, ইসলাম শুধু বড় ইবাদত নয়; শরীর, খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ছোট অভ্যাসও সুন্দর করে। ডান হাতের ব্যবহার ও বাম হাতের ব্যবহার নিয়ে এই শিক্ষা সহজ, বাস্তব এবং প্রতিদিনের জীবনে প্রয়োগযোগ্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ডান হাত আহার ও পবিত্রতার কাজে ব্যবহার করা নবীজির আমল।
  • নোংরা কাজের জন্য বাম হাত ব্যবহার করার শিক্ষা এসেছে।
  • পরিচ্ছন্নতা দৈনন্দিন মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ আদব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন