২/৯৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭২৯ - পানাহার ও পোশাকে ডান হাত

সম্মান প্রদর্শনের স্থানে ডানকে অগ্রাধিকার দেওয়া মুস্তাহাব হওয়া (ডান-বাম ব্যবহারবিধি)

সমস্ত ভাল ও সম্মানজনক কাজকর্মে ডান হাত ব্যবহার করা বা ডান দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম; যথাঃ ওযূ, গোসল, তায়াম্মুম, পোশাক পরা, জুতা, মোজা, পায়জামা পরা, মসজিদে প্রবেশ করা, দাঁতন করা, সুরমা লাগানো, নখকাটা, গোঁফ কাটা, বগলের লোম তোলা, চুল কামানো, নামায থেকে সালাম ফেরা, পানাহার করা, মুসাফাহ করা, হাজরে আসওয়াদ স্পর্শ করা, পায়খানা থেকে বের হওয়া, কোন জিনিস লেন-দেন করা ইত্যাদি। আর উক্ত কার্যাদির বিপরীত অন্যান্য কর্মসমূহে বাম হাত ব্যবহার বা বাম দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম। যেমন নাকঝাড়া, থুতু ফেলা, মসজিদ থেকে বের হওয়া, পোশাক, জুতা, মোজা, পায়জামা ইত্যাদি খোলা, পেশাব-পায়খানার পর ইস্তিঞ্জা (পানি বা ঢিল ব্যবহার) করা, ঘৃণিত কিছু স্পর্শ করা ইত্যাদি।মহান আল্লাহ বলেছেন,﴾ فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩ ﴿ [الحاقة: ١٩]অর্থাৎ “সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ে দেখ।” (সূরা হা-ক্কাহ ১৯ আয়াত)তিনি বলেছেন,﴾ فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨ وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ ٩ ﴿ [الواقعة: ٨، ٩]অর্থাৎ “ডানওয়ালারা; কত ভাগ্যবান ডানওয়ালারা! আর বামওয়ালারা; কত হতভাগ্য বামওয়ালারা!” (সূরা ওয়াকিয়াহ ৮-৯ আয়াত)

পানাহার ও পোশাকের আদব: ডান হাতের সুন্দর ব্যবহার

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৭২৯

وَعَن حَفصَةَ رَضِيَ اللهُ عَنهَا: أنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ كَانَ يَجعَلُ يَمِينَهُ لطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ، وَيَجْعَلُ يَسَارَهُ لِمَا سِوَى ذَلِكَ. رواه أَبُو داود والترمذي وغيره

হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

’রাসূলুল্লাহ (ﷺ) পানাহার ও কাপড় পরার ক্ষেত্রে স্বীয় ডান হাত কাজে লাগাতেন এবং তাছাড়া অন্যান্য (নোংরা স্পর্শ ইত্যাদি) কাজে বাম হাত লাগাতেন।’ (আবূ দাঊদ ও অন্যান্য) [১]

আবূ দাউদ ৩২, আহমাদ ২৫৯২০

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাফসা (রা.) নবী (صلى الله عليه وسلم)-এর দৈনন্দিন জীবনের একটি আদব তুলে ধরেছেন। তিনি খাবার, পানীয় ও কাপড় পরার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতেন। আর এগুলোর বাইরে অন্য কাজের জন্য বাম হাত ব্যবহার করতেন। এখানে মূল শিক্ষা হলো, ভালো ও সম্মানজনক কাজে ডান দিককে অগ্রাধিকার দেওয়া। খাবার খাওয়া, পান করা ও পোশাক পরা—এসব মানুষের দৈনন্দিন প্রয়োজন। ইসলাম এই সাধারণ কাজগুলোকেও সুন্দর আচরণের মধ্যে আনতে শেখায়। ডান হাতের ব্যবহার শুধু অভ্যাস নয়; এটি নবীজির আমলের অনুসরণ। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, পোশাক ও পানাহারের মতো ছোট কাজেও ভদ্রতা, পরিচ্ছন্নতা ও সুন্নাহর ছাপ রাখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানাহার ও পোশাকের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা নবীজির আমল।
  • দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও ইসলাম সুন্দর আদব শেখায়।
  • ডান ও বাম হাতের ব্যবহার আলাদা রাখা পরিচ্ছন্ন অভ্যাস গড়ে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন