২/৯৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৬/৭৩০ - কাপড় ও ওজুতে ডান দিক আগে

সম্মান প্রদর্শনের স্থানে ডানকে অগ্রাধিকার দেওয়া মুস্তাহাব হওয়া (ডান-বাম ব্যবহারবিধি)

সমস্ত ভাল ও সম্মানজনক কাজকর্মে ডান হাত ব্যবহার করা বা ডান দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম; যথাঃ ওযূ, গোসল, তায়াম্মুম, পোশাক পরা, জুতা, মোজা, পায়জামা পরা, মসজিদে প্রবেশ করা, দাঁতন করা, সুরমা লাগানো, নখকাটা, গোঁফ কাটা, বগলের লোম তোলা, চুল কামানো, নামায থেকে সালাম ফেরা, পানাহার করা, মুসাফাহ করা, হাজরে আসওয়াদ স্পর্শ করা, পায়খানা থেকে বের হওয়া, কোন জিনিস লেন-দেন করা ইত্যাদি। আর উক্ত কার্যাদির বিপরীত অন্যান্য কর্মসমূহে বাম হাত ব্যবহার বা বাম দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম। যেমন নাকঝাড়া, থুতু ফেলা, মসজিদ থেকে বের হওয়া, পোশাক, জুতা, মোজা, পায়জামা ইত্যাদি খোলা, পেশাব-পায়খানার পর ইস্তিঞ্জা (পানি বা ঢিল ব্যবহার) করা, ঘৃণিত কিছু স্পর্শ করা ইত্যাদি।মহান আল্লাহ বলেছেন,﴾ فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩ ﴿ [الحاقة: ١٩]অর্থাৎ “সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ে দেখ।” (সূরা হা-ক্কাহ ১৯ আয়াত)তিনি বলেছেন,﴾ فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨ وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ ٩ ﴿ [الواقعة: ٨، ٩]অর্থাৎ “ডানওয়ালারা; কত ভাগ্যবান ডানওয়ালারা! আর বামওয়ালারা; কত হতভাগ্য বামওয়ালারা!” (সূরা ওয়াকিয়াহ ৮-৯ আয়াত)

ওজু ও কাপড় পরার সুন্নাহ: ডান দিক থেকে শুরু করুন

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/৭৩০

وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه: أنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ: «إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأتُمْ، فَابْدَأُوا بِأَيَامِنِكُمْ». حديث صحيح، رواه أَبُو داود والترمذي بإسناد صحيح

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা কাপড় পরিধান করার সময় ও ওজু করার সময় তোমাদের ডান দিক থেকে আর‎ম্ভ কর।’’ (আবূ দাঊদ তিরমিযী, সহীহ সূত্রে)[১]

আবূ দাউদ ৪১৪১, ইবনু মাজাহ ৪০২, আহমাদ ৪৮৩৮

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৬/৭৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সরাসরি নির্দেশ দিয়েছেন, তোমরা কাপড় পরিধান করার সময় এবং ওজু করার সময় ডান দিক থেকে শুরু কর। এখানে দুইটি কাজের কথা এসেছে—পোশাক পরা ও ওজু করা। একটি দৈনন্দিন প্রয়োজন, আরেকটি পবিত্রতার কাজ। দুটিতেই ডান দিককে আগে রাখা শেখানো হয়েছে। এতে বোঝা যায়, মুসলিম জীবনে শৃঙ্খলা ও আদব ছোট-বড় সব কাজেই থাকে। ওজুতে ডান দিক আগে করা এবং কাপড় পরার সময় ডান দিক আগে নেওয়া সহজ আমল। এটি বাড়তি কষ্টের বিষয় নয়, বরং অভ্যাস গড়ে তুললে প্রতিদিনের জীবনে সুন্নাহ অনুসরণ সহজ হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাপড় পরার সময় ডান দিক থেকে শুরু করার নির্দেশ এসেছে।
  • ওজু করার সময় ডান দিক আগে নেওয়া শেখানো হয়েছে।
  • সহজ অভ্যাসের মাধ্যমেও সুন্নাহ অনুসরণ করা যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন