৩/১১৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৭৫ - পানাহারের আদব-কায়দা

দাঁড়িয়ে পান করা

দাঁড়িয়ে পান করা বৈধ; কিন্তু বসে পান করা সর্বোত্তম ও পূর্ণাঙ্গ রীতি। এ মর্মে কাবশার পূর্বোক্ত হাদীসটি দ্রষ্টব্য।

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৭৭৫

وَعَن أَنَسٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ: أَنَّهُ نَهَى أَن يَشْرَبَ الرَّجُلُ قَائِماً. قَالَ قَتَادَةُ: فَقُلْنَا لأَنَسٍ: فَالأَكْلُ؟ قَالَ: ذَلِكَ أَشَرُّ ـ أَوْ أخْبَثُ ـ رواه مسلم. وَفِي رِوَايَةٍ لَهُ: أَنَّ النَّبِيَّ ﷺ زَجَرَ عَن الشُّرْبِ قائِماً

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) লোককে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদাহ (রহঃ) বলেন, আমরা আনাস (রাঃ)-কে প্রশ্ন করলাম, ’আর (দাঁড়িয়ে) খাওয়া?’ তিনি বললেন, ’তা তো আরো মন্দ বা আরো জঘন্য কাজ।’ (মুসলিম) [১] তাঁর অন্য এক বর্ণনায় আছে, নবী (ﷺ) দাঁড়িয়ে পান করার ব্যাপারে ধমক দিয়েছেন।

মুসলিম ২০২৪, তিরমিযী ১৮৭৯, আবূ দাউদ ৩৭১৭, ইবনু মাজাহ ৩৪২৩, ৩৪২৪, আহমাদ ১১৭৭৫, ১১৯২৯, ১২০৮১, ১২৪৬০, ১২৬৪৯, ১২৮১৯, ১৩২০৬, ১৩৫৩১, ১৩৬৯১, দারেমী ২১২৭

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন