৪/১১৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৯৮ - তিন ব্যক্তির ভয়াবহ সতর্কতা

জামা-পায়জামা, জামার হাতা, লুঙ্গি তথা পাগড়ীর প্রান্ত কতটুকু লম্বা হবে? অহংকারবশতঃ ওগুলি ঝুলিয়ে পরা হারাম ও নিরহংকারে তা ঝুলানো অপছন্দনীয়

লুঙ্গি ঝুলানো, দানের খোঁটা ও মিথ্যা কসমের সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৭৯৮

وَعَن أَبي ذَرٍّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ، قَالَ: ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ. قَالَ: فَقَرَأَهَا رَسُولُ اللهِ ﷺ ﷺ ثَلاَثَ مِرَارٍ، قَالَ أَبُو ذرٍّ: خَابُوا وَخَسِرُوا! مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ ﷺ؟ قَالَ: المُسْبِلُ، وَالمنَّانُ، وَالمُنْفِقُ سِلْعَتَهُ بِالحَلِفِ الكاذِبِ. رواه مسلم. وفي رواية لَهُ: المُسْبِلُ إزَارَهُ

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি।’’ বর্ণনাকারী বলেন, ’রাসূলুল্লাহ (ﷺ) উক্ত বাক্যগুলি তিনবার বললেন।’ আবূ যার্র (রাঃ) বললেন, ’তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক! তারা কারা? হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন, ’’(লুঙ্গি-কাপড়) পায়ের গাঁটের নিচে যে ঝুলিয়ে পরে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে।’’ (মুসলিম)[১] তাঁর অন্য বর্ণনায় আছে, ’’যে লুঙ্গি ঝুলিয়ে পরে।’’

মুসলিম ১০৬, তিরমিযী ১২১১, নাসায়ী ২৫৬৩, ২৬৫৪, ৪৪৫৮, ৪৪৬৯, ৫৩৩৩, আবূ দাউদ ৪০৮৭, ইবনু মাজাহ ২২০৮, আহমাদ ২০৮১১, ২০৮৯৫, ২০৯২৫, ২০৯৭০, ২১০৩৪, দারেমী ২৬০৫

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم তিন ধরনের মানুষের ব্যাপারে কঠোর সতর্কতা দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। বর্ণনাকারী বলেছেন, নবী صلى الله عليه وسلم কথাগুলো তিনবার বলেছেন। এরপর তিনি তিনজনের পরিচয় দেন: যে লুঙ্গি ঝুলিয়ে পরে, যে দান করে তা বলে বেড়ায়, এবং যে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে। এই হাদিস শুধু পোশাক নয়, চরিত্র ও লেনদেনের সততাও শেখায়। পোশাকে অহংকার, দানে খোঁটা এবং ব্যবসায় মিথ্যা—তিনটিই মানুষকে গুরুতর ক্ষতির দিকে নিয়ে যেতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লুঙ্গি ঝুলিয়ে পরার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে।
  • দান করে মানুষের কাছে দানের কথা বলে বেড়ানো নিন্দনীয়।
  • মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করা ভয়াবহ পাপের কারণ।
  • পোশাক, দান ও ব্যবসা—সব ক্ষেত্রেই সততা ও বিনয় জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন