৫/১৩০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/৮৪৩ - মুমিনের সত্য স্বপ্নের মর্যাদা
স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ
মহান আল্লাহ বলেন,﴾ وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ﴿ [الروم: ٢٣]অর্থাৎ “তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের রাতের বেলায় ও দিবাভাগে ঘুমানো।” (সূরা রূম ২৩ আয়াত)
মুমিনের স্বপ্ন ও সত্যবাদিতার সম্পর্ক
রিয়াদুস সালেহীন : ২/৮৪৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৮৪৩
وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ ﷺ، قَالَ: « إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤيَا المُؤْمِنِ تَكْذِبُ، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأرْبَعِينَ جُزْءاً مِنَ النُّبُوَّةِ متفقٌ عَلَيْهِوفي رواية: أصْدَقُكُمْ رُؤْيَا، أصْدَقُكُمْ حَدِيثاً
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, ’’(কেয়ামতের) নিকটবর্তী যুগে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। আর মুমিনের স্বপ্ন নবুঅতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।’’ (অর্থাৎ মুমিন স্বপ্ন যোগে ভবিষ্যতের খবর জানতে পারে। যেমন, অহীর দ্বারা নবীদেরকে ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করা হত।) (বুখারী ও মুসলিম) [১] অন্য এক বর্ণনায় আছে, ’’আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সত্য কথা বলে, তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য।’’
সহীহুল বুখারী ৭০১৭, ৬৯৮৮, মুসলিম ২২৬৩, তিরমিযী ২২৭০, ২২৯১, মায ২৮৯৪, ৩৯১৭, আহমাদ ৭১২৮, ৭১৪৩, ৭৫৮৬, ৮৩০১, ৮৬০১, ১০২১২, ২৭২১৩, ২৭৩১৩, ২৭৩৭৮, মুওয়াত্তা মালিক ১৭৮১
রিয়াদুস সালেহীন হাদিস ২/৮৪৩-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মুমিনের স্বপ্ন। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। তিনি আরও বলেছেন, মুমিনের স্বপ্ন নবুঅতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। অন্য বর্ণনায় এসেছে, তোমাদের মধ্যে যে বেশি সত্য কথা বলে, তার স্বপ্নও বেশি সত্য হয়। এই হাদিসে স্বপ্নের মর্যাদা যেমন আছে, তেমনি সত্যবাদিতার গুরুত্বও আছে। অর্থাৎ একজন মুমিনের মুখের সত্যতা তার জীবনের অন্য দিকেও ভালো প্রভাব ফেলতে পারে। তবে স্বপ্নকে নিজে নিজে শরিয়তের বিধান বানানো যাবে না। হাদিসটি আমাদের শেখায়, সত্য কথা বলা, অন্তরকে পরিষ্কার রাখা এবং সুস্বপ্নকে আল্লাহর দয়া হিসেবে দেখা—এসব মুমিনের সুন্দর গুণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুমিনের স্বপ্নের একটি বিশেষ মর্যাদা আছে।
- সত্য কথা বলা ভালো স্বপ্নের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
- স্বপ্নকে শরিয়তের নতুন বিধান বানানো যাবে না।
- মুমিনের জীবনে সত্যবাদিতা খুব গুরুত্বপূর্ণ গুণ।
