৫/১৩০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৮৪৪ - নিদ্রার আদব
স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ
মহান আল্লাহ বলেন,﴾ وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ﴿ [الروم: ٢٣]অর্থাৎ “তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের রাতের বেলায় ও দিবাভাগে ঘুমানো।” (সূরা রূম ২৩ আয়াত)
রিয়াদুস সালেহীন : ৩/৮৪৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৮৪৪
وَعَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «مَنْ رَآنِي فِي المَنَامِ فَسَيَرَانِي فِي اليَقَظَةِ - أَوْ كَأنَّما رَآنِي في اليَقَظَةِ- لاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي». متفقٌ عَلَيْهِ
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি আমাকে স্বপ্নে দর্শন করল, সে আমাকে জাগ্রত অবস্থায় দর্শন করবে অথবা সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল। কেননা, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।’’ (বুখারী-মুসলিম) [১]
সহীহুল বুখারী ১১০, ৬১৯৭, মুসলিম ২২৬৬, তিরমিযী ২২৮০, আবূ দাউদ ৫০২৩, ইবনু মাজাহ ৩৯০১, আহমাদ ৩৭৮৮, ৭১২৮, ৭৫০০, ৮৩০৩, ৯০৬১, ৯০৬৯, ৯২০৪, ৯৬৫০, ৯৭১৩, ৯৭৫৯, ২২১০০
