৬/১৩২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৫৫ - সালামের শব্দ ও নেকীর পরিমাণ
সালাম দেওয়ার পদ্ধতি
প্রথমে যে সালাম দেবে তার এরূপ বলা (উচিত), ‘আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহ’। এটা মুস্তাহাব। সে বহুবচন সর্বনাম ব্যবহার করবে; যদিও যাকে সালাম দেওয়া হয় সে একা হোক না কেন। আর সালামের উত্তরদাতা বলবে ‘অআলাইকুমুস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ, অর্থাৎ সে শুরুতে সংযোজক অব্যয় ‘অ’ বা ‘ওয়া’ শব্দ ব্যবহার করবে।
আসসালামু আলাইকুম থেকে বারাকাতুহ: সালামের নেকী
রিয়াদুস সালেহীন : ১/৮৫৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮৫৫
عَن عِمْرَانَ بنِ الحُصَينِ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ، فَقَالَ النبيُّ ﷺ: عَشْرٌ ثُمَّ جَاءَ آخَرُ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: عِشْرُونَ ثُمَّ جَاءَ آخَرُ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله وَبَركَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: ثَلاثُونَ رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن
ইমরান ইবনুল হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
একটি লোক নবী (ﷺ) এর নিকট এসে এভাবে সালাম করল ’আসসালামু আলাইকুম’ আর নবী (ﷺ) তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, ’’ওর জন্য দশটি নেকী।’’ তারপর দ্বিতীয় ব্যক্তি এসে ’আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ’ বলে সালাম পেশ করল। নবী (ﷺ) তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, ’’ওর জন্য বিশটি নেকী।’’ তারপর আর একজন এসে ’আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহ’ বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন, ’’ওর জন্য ত্রিশটি নেকী।’’ (আবূ দাউদ, তিরমিযী হাসান সূত্রে)[১]
তিরমিযী ২৬৮৯, আবূ দাউদ ৫১৯৫, আহমাদ ১৯৪৪৬, দারেমী ২৬৪০
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৫৫-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সালামের ফজিলত। এই হাদিসে তিনজন ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে আলাদা আলাদাভাবে সালাম দেন। প্রথমজন বললেন, “আসসালামু আলাইকুম”—তার জন্য দশ নেকীর কথা বলা হলো। দ্বিতীয়জন বললেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ”—তার জন্য বিশ নেকী। তৃতীয়জন বললেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ”—তার জন্য ত্রিশ নেকী। এই হাদিস সালামের শব্দ ও তার ফজিলতকে খুব সহজভাবে বোঝায়। সালাম যত সুন্দর ও পূর্ণভাবে বলা হয়, তাতে বেশি কল্যাণের কথা এসেছে। তাই মুসলিমের উচিত সালামকে শুধু অভ্যাস হিসেবে নয়, নেকীর আমল হিসেবে গুরুত্ব দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আসসালামু আলাইকুম বলার জন্য দশ নেকীর কথা এসেছে।
- ওয়া রহমাতুল্লাহ যোগ করলে বিশ নেকীর কথা এসেছে।
- ওয়া বারাকাতুহ যোগ করলে ত্রিশ নেকীর কথা এসেছে।
- সালাম সুন্দরভাবে বলা একটি নেক আমল।
