৬/১৩২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৮৫৭ - কথা বুঝাতে তিনবার বলা ও সালাম

সালাম দেওয়ার পদ্ধতি

প্রথমে যে সালাম দেবে তার এরূপ বলা (উচিত), ‘আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহ’। এটা মুস্তাহাব। সে বহুবচন সর্বনাম ব্যবহার করবে; যদিও যাকে সালাম দেওয়া হয় সে একা হোক না কেন। আর সালামের উত্তরদাতা বলবে ‘অআলাইকুমুস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ, অর্থাৎ সে শুরুতে সংযোজক অব্যয় ‘অ’ বা ‘ওয়া’ শব্দ ব্যবহার করবে।

কথা বুঝাতে তিনবার বলা ও বড় দলে তিনবার সালাম

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৮৫৭

وَعَنْ أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أعَادَهَا ثَلاثَاً حَتَّى تُفهَمَ عَنْهُ، وَإِذَا أتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثاً. رواه البخاري. وهذا مَحْمُولٌ عَلَى مَا إِذَا كَانَ الجَمْعُ كَثِيراً.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন কোন কথা বলতেন, তখন তা তিনবার বলতেন; যাতে তাঁর কথা বুঝতে পারা যায়। আর যখন কোন গোষ্ঠীর কাছে আসতেন তখনও তিনি তিনবার করে সালাম পেশ করতেন। (বুখারী) [১] এ বিধান সেই ক্ষেত্রে প্রযোজ্য যে ক্ষেত্রে জনতার সংখ্যা খুব বেশি হবে।

সহীহুল বুখারী ৯৪, ৯৫, তিরমিযী ২৭২৩, ৩৬৪০, আহমাদ ১২৮০৯, ১২৮৯৫।

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৮৫৭-এর সারসংক্ষেপ

মূল বিষয়: শিক্ষা আদব। এই হাদিসে আনাস (রা.) বর্ণনা করেছেন, নবী (صلى الله عليه وسلم) যখন কোনো কথা বলতেন, তখন তা তিনবার বলতেন, যাতে কথা ভালোভাবে বুঝতে পারা যায়। আর যখন কোনো গোষ্ঠীর কাছে আসতেন, তখন তিনবার সালাম পেশ করতেন। তবে বর্ণনার শেষে বলা হয়েছে, এই বিধান সে ক্ষেত্রে প্রযোজ্য যখন জনতার সংখ্যা অনেক বেশি হয়। এই হাদিস থেকে বোঝা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বলার ধরন ছিল পরিষ্কার ও সহজবোধ্য। তিনি এমনভাবে কথা বলতেন, যাতে শ্রোতারা বুঝতে পারে। একইভাবে বড় দলের কাছে সালাম পৌঁছানোর জন্য তিনবার সালাম দেওয়ার কথাও এসেছে। তাই শিক্ষক, বক্তা বা সাধারণ কথোপকথন—সব জায়গায় স্পষ্টভাবে কথা বলা গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুত্বপূর্ণ কথা বুঝাতে পুনরাবৃত্তি করা যেতে পারে।
  • নবী صلى الله عليه وسلم মানুষের বোঝার সুবিধা বিবেচনা করতেন।
  • বড় দলের কাছে সালাম পৌঁছাতে তিনবার সালামের কথা এসেছে।
  • কথা বলা ও সালাম দেওয়ার মধ্যে স্পষ্টতা রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন