৭/১৬৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৯৬১ - নারীদের ইলম শিক্ষা ও সন্তানের মৃত্যুতে ধৈর্য
যার নাবালক সন্তান-সন্ততি মারা যাবে তার ফযীলত
নারীদের ইলম শিক্ষা ও সন্তানের মৃত্যুতে ধৈর্যের হাদিস
রিয়াদুস সালেহীন : ৩/৯৬১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৯৬১
وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: جَاءَتِ امْرأَةٌ إِلَى رَسُولِ اللهِ ﷺ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، ذَهبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْماً نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللهُ، قَالَ: «اجْتَمِعْنَ يَوْمَ كَذَا وَكَذَا» فَاجْتَمَعْنَ، فَأَتَاهُنَّ النَّبِيُّ ﷺ فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللهُ، ثُمَّ قَالَ: « مَا مِنْكُنَّ مِنِ امْرَأَةٍ تُقَدِّمُ ثَلاَثَةً مِنَ الوَلَدِ إِلاَّ كَانُوا لَهَا حِجَاباً مِنَ النَّارِ ». فقَالَتْ امْرَأَةٌ: وَاثْنَينِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ﷺ: «وَاثْنَيْنِ».متفقٌ عَلَيْهِ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলল, ’হে আল্লাহর রাসূল! কেবলমাত্র পুরুষেরাই আপনার হাদীস শোনার সৌভাগ্য লাভ করছে। সুতরাং আপনি আমাদের জন্যও একটি দিন নির্ধারিত করুন। আমরা সে দিন আপনার নিকট আসব, আপনি আমাদেরকে তা শিক্ষা দেবেন, যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন।’ তিনি বললেন, ’’তোমরা অমুক অমুক দিন একত্রিত হও।’’ অতঃপর নবী (ﷺ) তাদের নিকট এসে সে শিক্ষা দিলেন, যা আল্লাহ তাঁকে শিক্ষা দিয়েছেন। তারপর তিনি বললেন, ’’তোমাদের মধ্যে যে কোন মহিলার তিনটি সন্তান মারা যাবে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড় হয়ে যাবে।’’ এক মহিলা বলল, ’আর দু’টি সন্তান মারা গেলে?’ তিনি বললেন, ’’দু’টি মারা গেলেও (তাই হবে)।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ১০২, ১২৫১, ১২৫০, ৬৬৫৬, ৭৩১০, মুসলিম ২৬৩৪, নাসায়ী ১৮৭৬, ইবনু মাজাহ ১৬০৩, আহমাদ ১০৭২২, ১০৯০৩, ১১২৮৯
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৯৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, একজন মহিলা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে নারীদের জন্য আলাদা শিক্ষার সময় চাইলেন। তিনি বললেন, পুরুষরা আপনার হাদিস শোনার সুযোগ বেশি পাচ্ছে, তাই আমাদের জন্যও একটি দিন ঠিক করুন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের অনুরোধ গ্রহণ করলেন এবং নির্দিষ্ট দিনে তাদের শিক্ষা দিলেন। এতে নারীদের ইলম শেখার অধিকার ও আগ্রহের সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। এরপর তিনি সন্তান হারানো নারীদের জন্য সান্ত্বনার কথা বললেন। তিনটি সন্তান মারা গেলে তারা মায়ের জন্য জাহান্নামের আগুন থেকে আড় হবে; প্রশ্নের উত্তরে দুই সন্তানের ব্যাপারেও একই কথা বললেন। এখানে মূল শিক্ষা হলো, দ্বীন শেখা নারী-পুরুষ সবার প্রয়োজন, আর সন্তানের মৃত্যুতে ধৈর্য বড় পরীক্ষার বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীদের দ্বীন শেখার আগ্রহকে সম্মান করা হয়েছে।
- ইলম শেখার জন্য সময় ও সুযোগ তৈরি করা ভালো কাজ।
- সন্তান হারানোর কষ্টে ধৈর্য রাখা মুমিনের জন্য বড় আশার কারণ।
- প্রশ্ন করা ও জানার চেষ্টা করা সাহাবিয়াদের সুন্দর অভ্যাস ছিল।
