৭/১৬৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৬২ - শাস্তিপ্রাপ্ত জাতির স্থান থেকে শিক্ষা
অত্যাচারীদের সমাধি এবং তাদের ধ্বংস-স্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় কান্না করা, ভীত হওয়া, আল্লাহর দিকে মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং এ থেকে গাফেল না থাকা প্রসঙ্গে
থামূদ জাতির স্থান দেখে ভয় ও শিক্ষা গ্রহণের হাদিস
রিয়াদুস সালেহীন : ১/৯৬২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯৬২
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ قَالَ لأَصْحَابِهِ - يَعْنِي لَمَّا وَصَلُوا الحِجْرَ - دِيَارَ ثَمُودَ -: «لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ المُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإنْ لَمْ تَكُونُوا بَاكِينَ، فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أصَابَهُمْ».متفقٌ عَلَيْهِوفي روايةٍ قَالَ: لَمَّا مَرَّ رَسُولُ اللهِ ﷺ ﷺ بِالحِجْرِ، قَالَ: «لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ، أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ، إِلاَّ أنْ تَكُونُوا بَاكِينَ». ثُمَّ قَنَّعَ رَسُولُ اللهِ ﷺ ﷺ رَأسَهُ وأسْرَعَ السَّيْرَ حَتَّى أَجَازَ الوَادِي.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সামূদ জাতির বাসস্থান হিজর (নামক) স্থানে পৌঁছে নিজ সাহাবীদেরকে বললেন, ’’তোমরা এ সকল শাস্তিপ্রাপ্তদের স্থানে প্রবেশ করলে কাঁদতে কাঁদতে (প্রবেশ) কর। যদি না কাঁদ, তাহলে তাদের স্থানে প্রবেশ করো না। যেন তাদের মত তোমাদের উপরেও শাস্তি না পৌঁছে যায়।’’ (বুখারী ও মুসলিম) [১]অন্য এক বর্ণনায় আছে, ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হিজর অতিক্রম করার সময় বললেন, ’’তোমরা সেই লোকদের বাসস্থানে প্রবেশ করো না, যারা নিজেদের আত্মার প্রতি অত্যাচার করেছে। যেন তাদের মত তোমাদের উপরেও আযাব না পৌঁছে। কিন্তু কান্নারত অবস্থায় প্রবেশ করতে পার।’’ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নিজ মাথা ঢেকে নিলেন এবং দ্রুত গতিতে উপত্যকা পার হয়ে গেলেন।
সহীহুল বুখারী ৪৩৩, ৩৩৭৮, ৩৩৭৯, ৩৩৮০, ৩৩৮১, ৪৪১৯, ৪৪২০, ৪৭০২, মুসলিম ২৯৮০, আহমাদ ৫২০৩, ৫৩২০, ৫৩৮১, ৬১৭৬
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদেরকে হিজর অঞ্চলে, অর্থাৎ সামূদ জাতির বাসস্থানে প্রবেশের আদব শিখিয়েছেন। তিনি বলেন, এমন শাস্তিপ্রাপ্তদের স্থানে গেলে কাঁদতে কাঁদতে প্রবেশ করতে হবে। যদি কান্না না আসে, তবে সেখানে প্রবেশ না করাই ভালো। কারণ, এমন জায়গা শুধু দেখার বা ঘুরে বেড়ানোর স্থান নয়; এটি আল্লাহর শাস্তি ও মানুষের অবাধ্যতার ভয়াবহ পরিণতি মনে করিয়ে দেয়। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের মাথা ঢেকে নিলেন এবং দ্রুত উপত্যকা পার হয়ে গেলেন। হাদিসটি শেখায়, অতীত জাতির ধ্বংসের নিদর্শন দেখলে অহংকার নয়, ভয় ও আত্মসমালোচনা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শাস্তিপ্রাপ্ত জাতির স্থানকে বিনোদনের জায়গা বানানো উচিত নয়।
- অতীতের ঘটনা দেখে আল্লাহভীতি ও শিক্ষা নিতে হয়।
- গুনাহ ও জুলুমের পরিণতি নিয়ে মন নরম রাখা দরকার।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজ আমল দিয়ে সাহাবীদের সতর্কতা শিখিয়েছেন।
