৮/১৬৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৯৭৩ - পশুর প্রতি দয়া ও আল্লাহভীতি

সফরে চলা, বিশ্রাম নিতে অবতরণ করা, রাত কাটানো এবং সফরে ঘুমানোর আদব-কায়দা। রাতে পথচলা মুস্তাহাব, সওয়ারী পশুদের প্রতি নম্রতা প্রদর্শন করা এবং তাদের বিশ্রামের খেয়াল রাখা। যে তাদের অধিকারের ব্যাপারে ত্রুটি করে তাকে তাদের অধিকার আদায়ের নির্দেশ দেওয়া। সওয়ারী সমর্থ হলে আরোহীর নিজের পিছনে অন্য কাউকে বসানো বৈধ।

পশুর প্রতি দয়া ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৯৭৩

وَعَنْ سَهلِ بنِ عَمرٍو وَقِيلَ: سَهلِ بنِ الرَّبِيعِ بنِ عَمرٍو الأَنصَارِي المَعرُوفِ بِابنِ الحَنظَلِيَّةِ، وَهُوَ مِن أَهلِ بَيعَةِ الرِّضْوَانِ رضي الله عنه، قَالَ: مَرَّ رَسُولُ اللهِ ﷺ ﷺ بِبَعِيرٍ قَدْ لَحِقَ ظَهْرُهُ بِبَطْنِهِ، فَقَالَ: «اِتَّقُوا اللهَ فِي هَذِهِ البَهَائِمِ المُعجَمَةِ، فَارْكَبُوهَا صَالِحَةً، وَكُلُوهَا صَالِحَةً». رواه أَبُو داود بإسناد صحيح

সাহ্ল ইবনে আম্র (রাঃ) মতান্তরে সাহ্ল ইবনে রাবী ইবনে আম্র (রাঃ) আনসারী --যিনি ইবনুল হানযালিয়্যাহ নামে প্রসিদ্ধ এবং ইনি বায়আতে রিযওয়ানে অংশ গ্রহণকারীদের মধ্যে একজন হতে বর্ণিতঃ

সাহল ইবনে আমর (রাঃ) মতান্তরে সাহল ইবনে রাবী ইবনে আমর (রাঃ) আনসারী --যিনি ইবনুল হানযালিয়্যাহ নামে প্রসিদ্ধ এবং ইনি বায়আতে রিযওয়ানে অংশ গ্রহণকারীদের মধ্যে একজন---তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটা উটের পাশ দিয়ে গেলেন, যার পিঠটা (দুর্বলতার কারণে) পেটের সাথে লেগে গিয়েছিল। (তা দেখে) তিনি বললেন, ’’তোমরা এ সব অবলা জন্তুর ব্যাপারে আল্লাহকে ভয় কর। সুতরাং তোমরা তাদের সুস্থ থাকা অবস্থায় আরোহণ কর এবং তাদের সুস্থ থাকা অবস্থায় মাংস খাও।’’ (আবু দাঊদ, বিশুদ্ধ সূত্রে) [১]

আবূ দাউদ ২৫৪৮

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৯৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন একটি উটের পাশ দিয়ে গেলেন, যার পিঠ দুর্বলতার কারণে পেটের সাথে লেগে গিয়েছিল। এটি দেখে তিনি বললেন, এসব অবলা জন্তুর ব্যাপারে আল্লাহকে ভয় কর। তাদের সুস্থ থাকা অবস্থায় আরোহণ কর এবং সুস্থ থাকা অবস্থায় তাদের মাংস খাও। হাদিসটি স্পষ্ট করে, প্রাণী মানুষের সম্পদ হলেও তাদের প্রতি দায়িত্ব আছে। অতিরিক্ত বোঝা, ক্ষুধা বা অবহেলা প্রাণীর প্রতি জুলুম হতে পারে। “পশুর প্রতি দয়া হাদিস”, “উটের অধিকার” এবং “প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয়” এই হাদিসের মূল কীওয়ার্ড। এখানে শিক্ষা শুধু উটের জন্য নয়; হাদিসের ভাষায় অবলা জন্তুদের প্রতি দয়া ও দায়িত্বের কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রাণীর প্রতি জুলুম করা থেকে সতর্ক থাকতে হবে।
  • সওয়ারী পশুকে দুর্বল অবস্থায় কষ্ট দেওয়া উচিত নয়।
  • পশুর খাবার, শক্তি ও সুস্থতার খেয়াল রাখা দরকার।
  • প্রাণীর ব্যাপারেও আল্লাহভীতি থাকতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন