৮/১৭১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৯৮৪ - হজ্জ-উমরা শেষে ফেরার দোয়া
উঁচু জায়গায় চড়ার সময় মুসাফির ‘আল্লাহু আকবার’ বলবে এবং নীচু জায়গায় নামবার সময় ‘সুবহানাল্লাহ’ বলবে। ‘তকবীর’ ইত্যাদি বলার সময় অত্যন্ত উচ্চঃস্বরে বলা নিষেধ
সফর থেকে ফেরার দোয়া: তাওহীদ, তওবা ও কৃতজ্ঞতার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৩/৯৮৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৯৮৪
وَعَنْه، قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا قَفَلَ مِنَ الحَجِّ أَوِ العُمْرَةِ، كُلَّمَا أَوْفَى عَلَى ثَنِيَّةٍ أَوْ فَدْفَدٍ كَبَّرَ ثَلاثَاً، ثُمَّ قَالَ: لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. آيِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، سَاجِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ. متفقٌ عَلَيْهِوفي رواية لمسلم: إِذَا قَفَلَ مِنَ الجيُوشِ أَوِ السَّرَايَا أَو الحَجِّ أَوِ العُمْرَةِ
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন হজ্জ বা উমরা সেরে ফিরে আসতেন, যখনই কোন পাহাড়ী উঁচু জায়গায় অথবা ঢিবিতে চড়তেন তখনই তিনবার ’আল্লাহু আকবার’ বলতেন। অতঃপর তিনি বলতেন, ’লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহ, লাহুল মুল্কু অলাহুল হামদু অহুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। আ-ইয়বূনা তা-ইবূনা সা-জিদূনা লিরাবিবনা হা-মিদূন। সাদাক্বাল্লাহু ওয়া’দাহ, অনাসারা আব্দাহ্, অহাযামাল আহযাবা অহদাহ।’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। তাঁরই সার্বভৌম অধিকার, যাবতীয় প্রশংসা তাঁরই জন্য, আর তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান।আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতগুযার, সিজদাকারী, আমাদের প্রভুর প্রশংসাকারী। আল্লাহ তাঁর প্রতিশ্রুতি সত্য প্রমাণিত করেছেন, তাঁর বান্দাহকে মদদ করেছেন এবং একাই শত্রু বাহিনীকে পরাস্ত করেছেন। (বুখারী ও মুসলিম) [১] মুসলিমের অন্য বর্ণনায় আছে, যখন তিনি বড় অথবা ছোট অভিযান অথবা হজ্জ বা উমরাহ থেকে ফিরতেন---।
সহীহুল বুখারী ১৭৯৭, ২৯৯৫, ৩০৮৪, ৪১১৬, ৬৩৮৫, মুসলিম ১৩৪৪, তিরমিযী ৯৫০, আবূ দাউদ ২৭৭০, আহমাদ ৪৪৮২, ৪৫৫৫, ৪৬২২, ৪৭০৩, ৪৯৪০, ৫২৭৩, ৫৭৯৬, ৬২৭৫, ৬৩৩৮, মুওয়াত্তা মালিক ৯৬০, দারেমী ২৬৮২
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৯৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হজ্জ বা উমরা শেষে ফেরার দোয়া বর্ণিত হয়েছে। নবী (صلى الله عليه وسلم) যখন হজ্জ বা উমরা সেরে ফিরতেন এবং কোনো পাহাড়ি উঁচু জায়গা বা ঢিবিতে উঠতেন, তখন তিনবার ‘আল্লাহু আকবার’ বলতেন। এরপর তিনি আল্লাহর একত্ব ঘোষণা করতেন—আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব ও প্রশংসা তাঁরই। তারপর তিনি বলতেন, আমরা ফিরে আসছি, তওবা করছি, ইবাদত করছি, সিজদা করছি এবং আমাদের প্রভুর প্রশংসা করছি। এখানে সফর থেকে ফেরার দোয়ার মূল শিক্ষা হলো, সফল ফিরে আসাকে নিজের কৃতিত্ব না ভেবে আল্লাহর দয়া ও সাহায্য হিসেবে দেখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফর শেষে ফিরে আসার সময় আল্লাহর প্রশংসা করা উচিত।
- উঁচু স্থানে উঠলে তিনবার তাকবীর বলা এই বর্ণনায় এসেছে।
- ফেরার সময় তাওবা ও ইবাদতের মনোভাব রাখা শেখানো হয়েছে।
- আল্লাহর সাহায্য ও প্রতিশ্রুতির সত্যতা স্মরণ করা মুমিনের আদব।
