৯/১৮০. অধ্যায়ঃ
পবিত্র কুরআন পড়ার ফযীলত
রিয়াদুস সলেহিন : ১/৯৯৮
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৯৯৮
عَنْ أَبي أُمَامَةَ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: «اقْرَؤُوا القُرْآنَ ؛ فَإِنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ». رواه مسلم
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূল (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, “তোমরা কুরআন মাজীদ পাঠ কর। কেননা, কিয়ামতের দিন কুরআন, তার পাঠকের জন্য সুপারিশ-কারী হিসাবে আগমন করবে।” (মুসলিম) [১]
মুসলিম ৮০৪, আহমাদ ২১৬৪২, ২১৬৫৩, ২১৬৮১, ২১৭১০
