২৬/৭. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১২৯ - রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারীর বর্ণনা
সর্বশ্রেষ্ঠ মহিলা কে?
শামায়েলে তিরমিযি : ১২৯
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১২৯
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ الأَنْصَارِيُّ أَبُو طُوَالَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ, يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রমণীকুলের মধ্যে আয়েশা (রাঃ) মধ্যমণি ও মর্যাদার অধিকারিণী, যেমন সারীদ যাবতীয় খাদ্যের মধ্যমণি।[১]
[১] সহীহ বুখারী, হা/৩৪৩৩; সহীহ মুসলিম, হা/৬৪৫২; ইবনে মাজাহ, হা/৩২৮১; মুসনাদে আহমাদ, হা/১৩৮১১; দারেমী, হা/২১১৩; জামেউস সগীর, হা/৩৮৮০; সিলসিলা সহীহাহ, হা/৩৫৩৫।
