২৬/৮. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১৩০ - রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারীর বর্ণনা
রাসূলুল্লাহ (ﷺ) বকরীর কাঁধের গোশতও খেতেন
শামায়েলে তিরমিযি : ১৩০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১৩০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , تَوَضَّأَ مِنْ أَكْلِ ثَوْرِ أَقِطٍ، ثُمَّ رَآهُ أَكَلَ مِنْ كَتِفِ شَاةٍ، ثُمَّ صَلَّى , وَلَمْ يَتَوَضَّأْ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে পনির খাওয়ার শেষে ওজু করতে দেখেছেন। তিনি এও দেখেছেন যে, তিনি একবার বকরির কাঁধের গোশত আহার করলেন। অথচ ওজু না করেই সালাত আদায় করলেন।[১]
[১] সহীহ ইবনে খুযাইমা, হা/৪২; সহীহ ইবনে হিব্বান, হা/১১৫১; বায়হাকী, হা/৭০১; জামেউল সগীর, হা/১৩১১১; সুনানে কুবরা লিল বায়হাকী, হা/৭৫২।
