২৬/৯. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ১৩১ - রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারীর বর্ণনা
রাসূলুল্লাহ (ﷺ) খেজুর ও ছাতু দ্বারা ওলীমা করেছিলেন
শামায়েলে তিরমিযি : ১৩১
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ১৩১
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ وَائِلِ بْنِ دَاوُدَ، عَنِ ابْنِهِ، وَهُوَ بَكْرُ بْنُ وَائِلٍ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ : «أَوْلَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى صَفِيَّةَ بِتَمْرٍ وَسَوِيقٍ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাফিয়্যা (রাঃ) এর বিয়েতে খেজুর ও ছাতু দ্বারা ওলীমা সম্পন্ন করেন।[১]
[১] মুসনাদে আহমাদ, হা/১২০৯৯; মুসনাদে বাযযার, হা/৬২৯৪; মুসনাদে আবু ই’আলা, হা/৩৫৫৯।
