৪৭/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৫৫ - রাসূলুল্লাহ (সাঃ) এর বিনয়
রাসূলুল্লাহ (ﷺ) সামান্য খাবারে দাওয়াত দিলেও অংশগ্রহণ করতেন
শামায়েলে তিরমিযি : ২৫৫
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৫৫
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ : «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يُدْعَى إِلَى خُبْزِ الشَّعِيرِ , وَالإِهَالَةِ السَّنِخَةِ , فَيُجِيبُ. وَلَقَدْ كَانَ لَهُ دِرْعٌ عِنْدَ يَهُودِيٍّ , فَمَا وَجَدَ مَا يَفُكُّهَا حَتَّى مَاتَ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) কে যবের রুটি এবং কয়েক দিনের পুরনো চর্বির তরকারি খাওয়ার দাওয়াত করলেও তা গ্রহণ করতেন। রাসূলুল্লাহ (ﷺ) এর একটি বর্ম এক ইয়াহুদির নিকট বন্ধক ছিল। শেষ জীবন পর্যন্ত তা ছাড়ানোর মতো পয়সা তাঁর হাতে ছিল না।[১]
[১] মুসনাদে আবু ইয়ালা, হা/৪০১৫; সিলসিলা সহীহাহ, হা/২১২৯; জামেউস সগীর, হা/৯০৭০; মুজামুল কাবীর লিত তাবারানী, হা/১১৬৩২।
