৪৭/৩. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ২৫৬ - রাসূলুল্লাহ (সাঃ) এর বিনয়
রাসূলুল্লাহ (ﷺ) একটি পুরনো আসনে বসে হজ্জ পালন করেন
শামায়েলে তিরমিযি : ২৫৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ২৫৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ ، عَنْ سُفْيَانَ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ : حَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَلَى رَحْلٍ رَثٍّ , وَعَلَيْهِ قَطِيفَةٌ , لا تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ , فَقَالَ : " اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا , لا رِيَاءَ فِيهِ , وَلا سُمْعَةَ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি পুরনো আসনে বসে হজ পালন করেন। তাঁর আসনের উপর একটি কাপড় ছিল, যার মূল্য চার দিরহামও ছিল না। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ! তুমি এ হজকে লৌকিকতা ও প্রচার বিলাস হতে মুক্ত করো।[১]
[১] ইবনে মাজাহ, হা/২৮৯০: সিলসিলা সহীহাহ, হা/২৬১৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১১২২ মুসনাদুল বাযযার, হা/৭৩৪৩।
