৫/১. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৩০ - রাসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
রাসূলুল্লাহ (ﷺ)-এর চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল:
শামায়েলে তিরমিযি : ৩০
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ : أَخْبَرَنَا هَمَّامٌ ، عَنْ قَتَادَةَ، قَالَ : قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ : هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ : «لَمْ يَبْلُغْ ذَلِكَ، إِنَّمَا كَانَ شَيْبًا فِي صُدْغَيْهِ» وَلَكِنْ أَبُو بَكْرٍ، خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ.
ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ঐ পর্যন্ত পৌছেন নি। (তাঁর দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি, যাতে খিযাবের প্রয়োজন হয়)। কেবলমাত্র তাঁর চোখ ও দু’কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর (রাঃ) মেহেদী পাতা ও কাতাম [৩০] দ্বারা খিযাব লাগাতেন। [৩১]
[৩০] কাতাম এক ধরণের সবুজ রঙের উদ্ভিদ। এটা দ্বারা খিযাব তৈরি করা হয়।[৩১] সহীহ মুসলিম, হা/৬২১৯; মুসনাদে আহমাদ, হা/১২৮৫১; মুসনাদুল বাযযার, হা/৬৭৮৩; শারহুস সুন্নাহ, হা/৩১৭৬; মুসনাদে আবু ই'আলা, হা/২৮৯৩।
