৫/২. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৩১ - রাসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
তাঁর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল
শামায়েলে তিরমিযি : ৩১
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৩১
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالا : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ : «مَا عَدَدْتُ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِحْيَتِهِ, إِلا أَرْبَعَ عَشْرَةَ شَعْرَةً بَيْضَاءَ».
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি। [৩২]
[৩২] মুসনাদে আহমাদ, হা/১২৭১৩, শারহুস সুন্নাহ, হা/৩৬৫৩; সহীহ ইবনে হিব্বান, হা/৬২৯৩ মুসান্নাফে আবদুর রাযযাক, হা/২০১৮৫। ব্যাখ্যা : রাসূলুল্লাহ (ﷺ) এর অতি স্বল্প পরিমাণ সাদা চুল ছিল। তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এ হাদীসে ১৪টির কথা বলা হয়েছে। আর কোন বর্ণনায় ১৭টি, কোন বর্ণনায় ১৮টি, আবার কোন বর্ণনায় ২০টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোন বৈপরিত্য নেই। কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরিত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ (ﷺ) এ এর সাদা চুল স্বল্প ছিল, এটাই বুঝানো।
