৫/৩. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৩৫ - রাসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
কয়েকটি সূরার প্রভাবে রাসূলুল্লাহ (ﷺ)-এর চুল সাদা হয়ে গিয়েছিল
শামায়েলে তিরমিযি : ৩৫
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৩৫
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ : قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، نَرَاكَ قَدْ شِبْتَ، قَالَ : «قَدْ شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا».
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, হুদ এবং তদানুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে। [৩৬]
[৩৬] মুজামুল কাবীর লিত তাবরানী, হা/১৭৭৭৪ মুসনাদে আবু ই'আলা, হা/৮৮০: মিশকাত, হা/৫৩৫৩। ব্যাখ্যা : -এর দ্বারা ঐসব সূরা উদ্দেশ্য, যাতে কেয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতিপ্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে।
