৫/৪. অধ্যায়ঃ
শামায়েলে তিরমিযি হাদিস ৩৬ - রাসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
তাঁর চুল সাদা হলেও লাল মনে হতো
শামায়েলে তিরমিযি : ৩৬
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৩৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ : حَدَّثَنَا أَنْبَأَنَا شُعَيْبُ بْنُ صَفْوَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ الْعِجْلِيِّ ، عَنْ أَبِي رِمْثَةَ التَّيْمِيِّ ، تَيْمِ الرَّبَابِ ، قَالَ : أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَمَعِي ابْنٌ لِي، قَالَ : فَأَرَيْتُهُ، فَقُلْتُ لَمَّا رَأَيْتُهُ : «هَذَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ، وَلَهُ شَعْرٌ قَدْ عَلاهُ الشَّيْبُ ، وَشَيْبُهُ أَحْمَرُ».
তায়মুর রাবাব গোত্রের আবু রিমছা আত-তায়মী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী (ﷺ) এর কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাঁকে দেখালাম। তারপর যখন তাঁকে দেখলাম তখন বললাম, ইনি আল্লাহর নবী (ﷺ)। সে সময় তাঁর পরনে ২টি সবুজ রঙের কাপড় ছিল। তাঁর চুল সাদা দেখা যাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল লাল। [৩৭]
[৩৭] মুসনাদে আহমাদ, হা/৭১১১; মুজামুল কাবীর, হা/১৮১৭৬; মুস্তাদরাকে হাকেম, হা/৪২০৩; শারহুস সুন্নাহ, হা/৩০৯১ মিশকাত, হা/৪৩৫৯।
