১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ২৩ - মুসাফাহার ফজিলত ও মুসলিম ভ্রাতৃত্ব

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

মুসাফাহার ফজিলত ও মুসলিম ভাইয়ের সঙ্গে হৃদ্যতা

সিলসিলা সহিহাহাদিস নম্বর ২৩

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

আবদাতা ইবনু আবূ লিবাবাহ মুজাহিদ থেকে এবং তিনি ইবনু আব্বাস (রাঃ) থেকে মারফূ সূত্রে বর্ণনা করেন যে, যখন কোন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে এবং তার হাত ধরে মুসাফাহা (করমর্দন) করে তখন তাদের অঙ্গুলিসমূহ হতে গুনাহ এমনভাবে ঝরতে থাকে যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরতে থাকে। আবদাহ বলেন, আমি মুজাহিদকে বললাম, এটা তো খুবই সহজ ব্যাপার। মুজাহিদ বললেন, এমন বলো না।কারণ, আল্লাহ তায়ালা তাঁর কিতাবে (কোরআন মাজীদে) বলেনঃ যদি আপনি তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টির উদ্দেশ্যে পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করতেন তথাপি তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হতেন না। বরং আল্লাহ তা’আলা তাদের মাঝে হৃদ্যতা ছড়িয়ে দিয়েছেন। (সূরা-আল-আনফাল-৬৩ আয়াত)তখন আমি ইলমের (বিদ্যার) গভীরতা অন্যান্যদের তুলনায় অনুভব করলাম।

হাদীসটি আবদাতা ইবনু আবূ লিবাবাহ মুজাহিদ থেকে আর মুজাহিদ ইবনে আব্বাস থেকে মারফূ’আন রিওয়ায়াত করেছেন। হাদীসটি ইমাম বুখারী তাঁর “আত্-তাঁরিখুল আওসাত” পৃষ্ঠা ১৬৫-তে রিওয়ায়াত করেছেন। আলবানী (রহঃ) বলেনঃ ‘শাওয়াহিদ’ ও ‘মুনাবি’য়াত’ -এর ভিত্তিতে হাদীসটি সহীহ। (আস-সহীহাহ-২০০৪) হাদীসটি সহীহ।

সিলসিলা সহিহা হাদিস ২৩-এর সারসংক্ষেপ

এই সহীহ হাদিসে মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে হাত ধরে মুসাফাহা করার ফজিলত বলা হয়েছে। বর্ণনায় এসেছে, দুই মুসলিম যখন দেখা করে এবং করমর্দন করে, তখন তাদের আঙুল থেকে গুনাহ ঝরে পড়ে, যেমন শীতকালে গাছের পাতা ঝরে। এরপর মুজাহিদ (রহ.) বিষয়টিকে হালকা করে না দেখার শিক্ষা দেন এবং সূরা আল-আনফালের ৬৩ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে হৃদয়ের বন্ধন আল্লাহর পক্ষ থেকে হওয়ার কথা এসেছে। তাই মুসাফাহা শুধু সামাজিক অভ্যাস নয়; এটি মুসলিম ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্পর্ক মজবুত করার একটি সুন্দর আমল। “মুসাফাহার ফজিলত” বা “করমর্দনের হাদিস” খুঁজলে এই হাদিসের মূল বার্তা হলো—ছোট মনে হওয়া ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে মুসাফাহা করা ভালো আমল।
  • আন্তরিক সম্পর্ক আল্লাহর দান, শুধু বাহ্যিক চেষ্টা নয়।
  • ছোট মনে হওয়া আমলকেও অবহেলা করা উচিত নয়।
  • মুসাফাহা মুসলিমদের মধ্যে ভালোবাসা বাড়াতে সাহায্য করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন