১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ৩৩ - বংশপরিচয় জানা ও আত্মীয়তা রক্ষা

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

বংশপরিচয় জানার উদ্দেশ্য: আত্মীয়তার বন্ধন রক্ষা

সিলসিলা সহিহাহাদিস নম্বর ৩৩

ইসহাক ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন: আমাকে আমার পিতা বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট ছিলাম। তাঁর নিকট এক ব্যক্তি এসে তাঁকে জিজ্ঞেস করল, তুমি কে? তিনি (বর্ণনাকারী) বলেন: তিনি [ইবনু আব্বাস (রাঃ)] অনেক দূর সম্পর্কের এক আত্মীয়তার সম্পর্ক তার সাথে আবিষ্কার করলেন এবং তার সাথে নম্রভাবে কথাবার্তা বলতে লাগলেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের বংশ পরম্পরা জেনে রেখ। আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রেখ। কারণ, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন হয় তখন তা যতই নিকটবর্তী হোক না কেন, নিকটবর্তী থাকে না। আর যখন সম্পর্ক স্থাপিত হয় তখন তা যত দূরবর্তীরই হোক না কেন, দূর থাকে না।

আর হাকিম বলেন: সহীহ বুখারী ও সহীহ মুসলিমের শর্তে সহীহ। যাহাবী এতে চুপ থেকেছেন। আর আলবানী (রহঃ) বলেন; এটা এককভাবে সহীহ মুসলিমের শর্তে উত্তীর্ণ।(আস-সহীহাহ-২৭৭) হাদিসটি সহীহ।

সিলসিলা সহিহা হাদিস ৩৩-এর সারসংক্ষেপ

এই সহীহ হাদিসে বংশপরিচয় জানার একটি সুন্দর উদ্দেশ্য বলা হয়েছে। বর্ণনায় দেখা যায়, ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে একজন ব্যক্তি এলে তিনি দূর সম্পর্কের আত্মীয়তা খুঁজে পান এবং তার সঙ্গে নম্রভাবে কথা বলেন। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণী উল্লেখ করা হয়: তোমরা তোমাদের বংশ পরম্পরা জেনে রেখো এবং আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রেখো। কারণ সম্পর্ক ছিন্ন হলে নিকট আত্মীয়ও নিকট থাকে না; আর সম্পর্ক বজায় থাকলে দূর আত্মীয়ও দূর থাকে না। “বংশপরিচয় জানার হাদিস” বা “আত্মীয়তার বন্ধন রক্ষার হাদিস” খুঁজলে এই বর্ণনা স্পষ্ট করে যে বংশ জানা অহংকারের জন্য নয়; বরং সম্পর্ক বজায় রাখার জন্য। আত্মীয়তার মূল্য সম্পর্ক রক্ষার মধ্যেই প্রকাশ পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বংশপরিচয় জানার উদ্দেশ্য আত্মীয়তা রক্ষা হওয়া উচিত।
  • সম্পর্ক ছিন্ন হলে নিকট আত্মীয়ও দূরে চলে যেতে পারে।
  • সম্পর্ক বজায় রাখলে দূর আত্মীয়ও আপন হয়ে থাকে।
  • আত্মীয়ের সঙ্গে নম্র আচরণ করা ভালো চরিত্রের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন