১/১. অধ্যায়ঃ
সিলসিলা সহিহা হাদিস ৪৬ - স্বামী-স্ত্রীর গোপন কথা প্রকাশের নিষেধ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
স্বামী-স্ত্রীর গোপনীয়তা রক্ষা: একান্ত কথার আমানত
সিলসিলা সহিহা : ৪৬
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৪৬
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে (নাববীতে) প্রবেশ করেন। সেখানে আনসারী রমণীগণ ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদের ওয়াজ করলেন ও উপদেশ দিলেন এবং তাদের সাদাকা করার জন্য আদেশ করলেন; যদিও তা তাদের অলংকার দ্বারা হয়। অতঃপর তিনি (নাবী (ﷺ)) বললেন, সাবধান থাকবে কোন মহিলা গোত্রকে (অন্যদের) তার স্বামীর সাথে একাকীত্বে যা হয় তার সংবাদ দান করতে সাবধান! কোন পুরুষ তার স্ত্রীর সাথে একাকীত্বে তাদের মধ্যে যা হয়েছে তার খবর গোত্রকে (অন্যান্যদের) জানানোর ব্যাপারে (অর্থাৎ, এব্যাপারে কিছু বলা যাবে না)।অতঃপর এক মহিলা তাদের মধ্য হতে দাঁড়াল যার গালে ফোড়া (ব্রণ জাতীয় রোগ) ছিল। সে বলল, আল্লাহর শপথ! পুরুষেরা এরূপ করে থাকে (অর্থাৎ, স্বামী-স্ত্রীর একান্তের কথা অন্যদের বলে থাকে)। তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) বললেনঃ তোমরা এমন করো না। আমি তোমাদের জানাবো না ঐরূপ করার উদাহরণ কী? (উদাহরণ হলো) সে শাইত্বানের মত যে এক স্ত্রী শাইত্বানের সাথে রাস্তায় সঙ্গমে লিপ্ত হয়েছে আর মানুষজন তা দেখছে। (আস্-সহীহাহ-৩১৫৩)
হাদীসটি আবূ হুরাইরাহ্ (রাঃ) রিওয়ায়াত করেছেন। ইমাম আল-খারায়িতী (রহঃ) (আরবী)-এর (২/৩৯)-এ রিওয়ায়াত করেছেন। শাইখ আলবানী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান বা (আরবী) (হাসানের কাছাকাছি) বলেছেন। আর হাদীসটির একাধিক (আরবী) হাদীস রয়েছে যার আলোকে (আরবী) পর্যন্ত উত্তীর্ণ। হাদীসটি হাসান।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- আতিফা পাবলিকেশন্স
সিলসিলা সহিহা হাদিস ৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আনসারী নারীদের উপদেশ দেন, সাদাকা করতে বলেন এবং এরপর খুব গুরুত্বপূর্ণ একটি সতর্কতা জানান। তিনি বলেন, কোনো নারী যেন স্বামীর সাথে একাকী অবস্থার কথা অন্যদের না বলে এবং কোনো পুরুষও যেন স্ত্রীর সাথে একান্তে যা হয়েছে তা মানুষের কাছে প্রকাশ না করে। হাদিসে এমন কাজের জন্য খুব নিন্দনীয় উদাহরণ দেওয়া হয়েছে, যাতে বোঝা যায় বিষয়টি কতটা লজ্জাজনক। স্বামী-স্ত্রীর সম্পর্ক বিশ্বাস ও গোপনীয়তার উপর দাঁড়িয়ে থাকে। তাই একান্ত বিষয় বন্ধু, আত্মীয় বা সমাজের আলোচনার বিষয় বানানো উচিত নয়। এটি আমানত রক্ষার অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বামী-স্ত্রীর একান্ত বিষয় গোপন রাখা জরুরি।
- দাম্পত্য সম্পর্কের কথা অন্যদের কাছে বলা নিন্দনীয় কাজ।
- বিশ্বাস রক্ষা করা সংসারের গুরুত্বপূর্ণ ভিত্তি।
- লজ্জা ও শালীনতা মুমিনের চরিত্রের অংশ।
