১/১. অধ্যায়ঃ
সিলসিলা সহিহা হাদিস ৪৮ - শিশুকে মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার শিক্ষা
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
শিশুর সাথে সত্য বলা: মিথ্যা প্রতিশ্রুতি থেকে সাবধান
সিলসিলা সহিহা : ৪৮
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৪৮
আব্দুল্লাহ ইবনু আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) আমাদের বাড়িতে আসলেন। আমি তখন বালক ছিলাম। (অর্থাৎ, ছোট ছিলাম) আমি খেলাধুলা করতে যাচ্ছিলাম তখন আমার আম্মা আমাকে বললেন, হে আব্দুল্লাহ! এদিকে এসো, তোমাকে কিছু দিব। রাসুলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তাকে কী দেয়ার ইচ্ছা করেছ? সে বলল, আমি তাকে খেজুর দিব। তিনি (বর্ণনাকারী) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বললেন: যদি তুমি তাকে কিছু না দিতে তবে তোমার জন্য (আমালনামায়) একটি মিথ্যা (বলার পাপ) লেখা হত। (আস-সহীহাহ-৭৪৮)
আবু দাউদ- ২/৩১৩; আহমাদ- ৩/৪৪৭: যিয়া আল মাকদেসী তার ‘আলমুখতারাহ’–এ ৫৮/১৮৪/১, আলখারায়িতী ৩৩ পৃষ্ঠা। শাইখ আলবানী (রহঃ) হাদীসগুলোর বিভিন্ন সাক্ষ্য উল্লেখ করার সাথে সাথে ত্রুটিগুলোও উল্লেখ করেছেন। সহীহ আত-তারগীব (৩/৭৩/২৯৪৩) তিনি হাদীসটিকে ‘হাসান লিগাইরিহী’ বলেছেন। হাদীসটি হাসান লিগাইরিহী।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- আতিফা পাবলিকেশন্স
সিলসিলা সহিহা হাদিস ৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, এক মা তার ছোট সন্তানকে ডাকলেন এবং বললেন, তাকে কিছু দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি কী দিতে চান। মা বললেন, তিনি খেজুর দেবেন। তখন নবীজি জানালেন, যদি কিছু না দিতেন, তবে তার আমলনামায় একটি মিথ্যা লেখা হতো। এই হাদিসের মূল শিক্ষা হলো, শিশুর সাথেও সত্য কথা বলতে হবে। অনেক সময় বড়রা শিশুকে শান্ত করতে বা ডাকতে এমন প্রতিশ্রুতি দেয়, যা রাখার ইচ্ছা থাকে না। হাদিসটি শেখায়, ছোটদের ক্ষেত্রেও কথা আমানত। শিশুর মনে সত্যবাদিতার শিক্ষা দিতে হলে বড়দের কথাও সত্য হতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিশুকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়।
- ছোটদের সাথেও সত্য কথা বলা ইসলামের শিক্ষা।
- কথা দিলে তা রাখার চেষ্টা করতে হবে।
- বড়দের আচরণ থেকেই শিশুরা সত্যবাদিতা শেখে।
