১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ৪৯ - জাহেলী অহংকার দূর ও তাকওয়ার মর্যাদা

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

জাহেলী অহংকার নয়, তাকওয়াই মর্যাদার পথ

সিলসিলা সহিহাহাদিস নম্বর ৪৯

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) (মাক্কা) বিজয়ের দিন তাঁর কান কাটা উটে চড়ে (বায়তুল্লাহ) তাওয়াফ করেন এবং তাঁর লাঠি দিয়ে পাথর স্পর্শ করেন (অর্থাৎ, হাজরে আসওয়াদ চুম্বন করেন) মসজিদে উট বসাতে না পেরে (অর্থাৎ, বসানোর স্থান না থাকায়) উট বাতনে ওয়াদীতে যান এবং সেখানে উট বসানো হয়। অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) আল্লাহ তা’আলার প্রশংসা জ্ঞাপন করেন এবং ছানা পড়েন। এরপর বলেন, হে লোকসকল! আল্লাহ তা’আলা তোমাদের জাহেলী যুগের গৌরব-অহংকার দূর করে দিয়েছেন। মানুষ দু’শ্রেণীর-(ক) সৎ, পরহেজগার ও আল্লাহর পছন্দনীয়।(খ) এবং অসৎ, হতভাগ্য ও আল্লাহর অপছন্দনীয়।অতঃপর তিলাওয়াত করেন- (আরবী) অর্থাৎ, হে মানব সম্প্রদায়! আমি তোমাদের (কাউকে) পুরুষ (আবার কাউকে) মহিলা হিসেবে সৃষ্টি করেছি। তোমাদের বিভিন্ন গোত্র ও দলে বিভক্ত করেছি। যেন তোমরা পরস্পরকে চিনতে পার। এক পর্যায়ে আয়াতটি পড়েন। অতঃপর বলেন, আমি (এ বক্তব্য) বললাম এবং আমার জন্য ও তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। (আস-ছহীহাহ-২৮০৩)

ইবনু হিব্বান হাদীস নং ৩৮১৭। শাইখ আলবানী (রহঃ) বলেন: এর সানাদ সহীহ। মাকহুল ও তাঁর শাইখ মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন ইয়াযীদ ছাড়া অন্যান্যরা সহীহ মুসলীমের রাবী। তারা দু’জনে মা’রূফ(প্রসিদ্ধ)। এই হাদীসটির অপর একটি সূত্র ইবনু দিনার বর্ণনা করেছেন। হাদীসটি সহীহ।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
আতিফা পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সিলসিলা সহিহা হাদিস ৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিনের একটি ভাষণ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পর আল্লাহর প্রশংসা করেন এবং মানুষকে জানান যে আল্লাহ জাহেলী যুগের গৌরব-অহংকার দূর করে দিয়েছেন। এরপর তিনি মানুষকে দুই শ্রেণীতে ভাগ করে বলেন: সৎ, পরহেজগার ও আল্লাহর পছন্দনীয়; আর অসৎ, হতভাগ্য ও আল্লাহর অপছন্দনীয়। তিনি কুরআনের আয়াতও তিলাওয়াত করেন, যেখানে মানুষের পুরুষ-নারী হিসেবে সৃষ্টি এবং গোত্রে ভাগ হওয়াকে পরিচয়ের জন্য বলা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো, বংশ, জাতি বা গোত্র নিয়ে অহংকার নয়; আসল মর্যাদা সৎ জীবন ও তাকওয়ার সাথে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহেলী গৌরব ও বংশগত অহংকার দূর করা ইসলামের শিক্ষা।
  • মানুষের মর্যাদা সৎকর্ম ও তাকওয়ার সাথে সম্পর্কিত।
  • গোত্র ও জাতিগত পরিচয় অহংকারের জন্য নয়, পরিচয়ের জন্য।
  • মক্কা বিজয়ের ভাষণে নবীজি ক্ষমা ও আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন